নজরবন্দি ব্যুরোঃ দিল্লিতে বলবত নয়া আইন, গোটা দেশের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রাজধানীতে। অবস্থার মোকাবিলায় হিমসিম খাচ্ছে কেজরিওয়াল সরকার। গত কয়েকদিনে কেন্দ্রের কাছে বারবার অনুরোধ করেছে প্রয়োজনীয় অক্সিজেনের যোগানের। ভয়াবহ পরিস্থিতি, অক্সিজেনের অভাবে থেমে যাচ্ছে প্রাণ, শহরে জায়গা নেই মৃতদেহ রাখার। বারবার সাহায্যের আবেদন করায় কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল বাচ্চাদের মতো না কেঁদে নিজেদের যোগান করুক রাজধানী। আর তার পরেই দিল্লী সরকারের থেকে কার্যত সব ক্ষমতা কেড়ে নিলো কেন্দ্র।
আরও পড়ুনঃ আতঙ্কে স্বস্তি, আজই রাজ্যে আসছে আরও ৪ লক্ষ কোভিশিল্ড
দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬২ কেন্দ্রে জয়ী হয়েছিল আম আদমি পার্টি। বাকি ৮টায় বিজেপি। স্বাভাবিক ভাবেই দিল্লীর শাসন ভার সামলায় আম আদমি পার্টির সরকার, কিন্তু আজকের পর কার্যত দিল্লি শাসনের সিংহভাগ দায়িত্ব নিজের হাতে তুলে নিতে আইন বলবৎ করল কেন্দ্র, এই নতুন আইনে অনুযায়ী এবার থেকে দিল্লিতে কোনও বিল পাশ করাতে হলে অনুমতি নিতে হবে কেন্দ্রের প্রতিনিধি লেফট্যানেন্ট গভর্নরের।
গত ২২ মার্চ লোকসভায় পাশ হয়েছিল এনসিটি বিল অর্থাৎ National Capital Territory of Delhi Amendment Act। তার দিন দুই পরেই রাজ্যসভায় বিলটি পাশ হয়ে যায়। রাষ্ট্রপতিও সই করে বিলটিকে আইনে পরিণত করেন। বিল পাশের পর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের প্রতিক্রিয়া ছিল,“গণতন্ত্রের দুঃখজনক দিন আজ। কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব। বাধা এলেও কাজ করে যাব।”তাঁকে সমর্থন করেছিলো কংগ্রেস এবং তৃনমূল সরকারও। কিন্তু শেষ পর্যন্ত আজ সেই বিল চালু করলো কেন্দ্র।
দিল্লিতে বলবত নয়া আইন, আজ বুধবার কেন্দ্রের তরফে নোটিস দিয়ে জানানো হয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই দেশের রাজধানীতে চালু হয়েছে এই বিল। যার মূল কথা হলো এই মুহুর্ত থেকে রাজধানীর আর কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সেখানের সরকার। এমনকি মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত কার্যকর করতে হলেও অনুমতি লাগবে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের।



