গত ৩ দিনে সংক্রমণ কিছুটা কম দিল্লিতে, তবে রাজধানীতে শেষ টিকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ৩ দিনে সংক্রমণ কিছুটা কম দিল্লিতে, এই অতিমারীতে সবথেকে বেশি হাহাকার দেশের রাজধানীতে। অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই। মৃতদেহ সৎকার করার জায়গা নেই। একাধিক পরিকল্পনার পরেও থামছে না দিল্লির মৃত্যু মিছিল। হাসপাতালের বাইরে পরিজনের হাহাকার, বাতাসে চিৎকার। গোটা দেশের মধ্যে সবথেকে পরস্থিতি খারাপ দিল্লিতে। ইতিমধ্যেই দিল্লি বিল পাশ করিয়েছে কেন্দ্র। যার ফলে আর কোন সিদ্ধান্ত একা নিতে পারবে না কেজরীওয়াল সরকার। সব মিলিয়ে বিধ্বস্থ দিল্লি।

আরও পড়ুনঃ বিপর্যস্ত ভারত, করোনার সুপার স্প্রেডার হিসেবে মোদিকেই দায়ী করলেন IMA প্রেসিডেন্ট

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ২৯৬ জন। মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্ত ১১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মোট মৃত্যু হয়েছে ১৫ হাজারের বেশি। গত ৭ দিন ধরে দৈনিক মৃত্যু ৩০০-র বেশি। গত দেড় মাস ধরে সংক্রমণ হার ১০ শতাংশের নীচে নামেনি একদিনও। তবে ত ৩ দিন ধরে তা কিছুটা কম, এই কঠিন পরিস্থিতিতে অল্প অল্প করে শ্বাস নিচ্ছে দিল্লি ঘুরে দাঁড়াবার জন্য।

তবে এর মধ্যেই আজ সরকারের তরফ থেকে জানানো হয়েছে টিকা শেষ তাদের।  কেন্দ্রের ঘোষনা অনুযায়ী আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সিদের টিকাকরণ শুরু হবে সারা দেশ ব্যাপী। গতকাল অর্থাৎ  বুধবার থেকে শুরু হয়েছে নাম নথিভুক্তিকরণ। ২৪ ঘন্টাতেই অজস্র মানুষ নথিভুক্ত করিয়েছেন তাঁদের নাম। কিন্তু আশার আলোর মাঝেই দিল্লি জানিয়েছে  টিকা নেই।

গত ৩ দিনে সংক্রমণ কিছুটা কম দিল্লিতে, তবে রাজধানীতে শেষ টিকা। টিকার জন্য ইতিমধ্যেই বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে আমাদের কাছে টিকা নেই। আমরা বিভিন্ন কোম্পানির কাছে অনুরোধ করেছি টিকা দেওয়ার জন্য। কিন্তু এখনও কোনও সংস্থা আমাদের টিকা পাঠায়নি।” উল্লেখ্য গত সোমবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল জানিয়েছিলেন বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থার কাছে ১ কোটি ৩৪ লক্ষ ডোজের বরাত দেওয়া হয়েছে, এমনকি রাজধানীতে টিকাকরণ নিয়ে একটি বৈঠক করার ও কথা আছে তাঁর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন