সবাই প্রয়োজন মাফিক অক্সিজেন পাচ্ছে, কেবল ব্রাত্য দিল্লি! আদালতে গেল কেজরী সরকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সবাই প্রয়োজন মাফিক অক্সিজেন পাচ্ছে, কেবল ব্রাত্য দিল্লি! এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হলো কেজরীওয়াল সরকার। গত ৩ দিনে সংক্রমণ কিছুটা কম দিল্লিতে, এই অতিমারীতে সবথেকে বেশি হাহাকার দেশের রাজধানীতে। অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই। মৃতদেহ সৎকার করার জায়গা নেই। একাধিক পরিকল্পনার পরেও থামছে না দিল্লির মৃত্যু মিছিল। হাসপাতালের বাইরে পরিজনের হাহাকার, বাতাসে চিৎকার। গোটা দেশের মধ্যে সবথেকে পরস্থিতি খারাপ দিল্লিতে।

আরও পড়ুনঃ তৃতীয় পর্যায়ে দেড় কোটি বাসীন্দার জন্য কেন্দ্রের কাছে ৩ কোটি টিকা চাইল রাজ্য

রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারবার কেন্দ্রে কাছে প্রয়োজনীয় অক্সিজেন চেয়েছেন রাজধানীর মুখ্যমন্ত্রী। তার বারবার চাওয়াকে কেন্দ্র বাচ্চার মতো কাঁদার সঙ্গে তুলনা করলেও নিজের রাজ্যের মানুষের জন্য কেন্দ্র সহ অন্যান্য রাজ্যের কাছেও অক্সিজেন চেয়েছেন তিনি একাধিক বার।

আজ আদালতের দ্বারস্থ হয়েছেন কেজরীওয়াল সরকার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অভিযোগ, অন্য রাজ্য যা অক্সিজেন চেয়েছে তার থেকে বেশি পাচ্ছে। কিন্তু দিল্লি যা চাইছে তার থেকে কম দেওয়া হচ্ছে।  উদাহরন হিসেবে দেখানো হয়,  মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যও যা অক্সিজেন চেয়েছে, তার থেকে বেশি পেয়েছে।

সবাই প্রয়োজন মাফিক অক্সিজেন পাচ্ছে, কেবল ব্রাত্য দিল্লি! এ প্রসঙ্গেই কোন কোন রাজ্য কেন্দ্রের কাছে কী পরিমাণে অক্সিজেন চেয়েছে, আর কী কী পরিমাণে পেয়েছে দিল্লি সরকারের তরফে বৃহস্পতিবার তা সবিস্তারে জানানো হয় দিল্লি হাই কোর্টে একটি মামলার শুনানিতে। সূত্রের খবর এর পরেই বিচারপতি বলেন, ‘‘চাহিদার চেয়ে কেন বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহ করা হল মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মতো কয়েকটি রাজ্যকে? আর কেনই বা দিল্লি সরকারের অক্সিজেনের চাহিদা মেটানো হয়নি?’’

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত ভাবে জানতে চেয়েছে আদালত। অন্যদিকে গোটা  দিল্লি জুড়ে যারা চিকিৎসার জন্য অক্সিজেন সরবরাহ করে, সেই সবক’টি সংস্থাকেই শুক্রবার আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট। তারা রাজ্যের কোন হাসপাতালে কী পরিমাণে অক্সিজেন সরবরাহ করে, সবিস্তারে তা জানাতে হবে আদালতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত