নজরন্দি ব্যুরোঃ তৃতীয় পর্যায়ে দেড় কোটি বাসীন্দার জন্য কেন্দ্রের কাছে ৩ কোটি টিকা চাইল রাজ্য। আগামী কয়েকদিনে দেশ জুড়ে শুরু হবে সকল প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ। প্রথম পর্যায়ে দেওয়া হয়েছিলো ৬০+ এবং স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে সকল ফ্রন্ট লাইনার কোভিড যোদ্ধাদের। তার পরই শুরু হয়েছিলো ৪৫ উর্দ্ধ সকলের জন্য টিকাকরণ কর্মসুচী।
আরও পড়ুনঃ বাড়িতে বসেই খেলে দিয়েছেন, বিপুল ভোট কেষ্টর গড়ে, মন খারাপ বিজেপির!
এর মাঝেই প্রবল ভাবে দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। তুলনামূলক প্রবীনদের টিকাকরণ হয়ে যাওয়ায় এই ওয়েভে বেশি আক্রান্ত হচ্ছিলেন নবীনেরা। সেই মত তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের সকল ১৮+ নাগরিকদের টিকাকরণের।
এক্ষেত্রে রাজ্যবাসীর জন্য টাকা দিয়ে টিকা কিনবে রাজ্য। অনেক রাজ্যই আবেদন করেছিলো এই চরম আর্থিক সংকট কালে কেন্দ্র বিনামূল্যে প্রদান করুক টিকা। কিন্তু কেন্দ্র তাতে রাজি না হওয়য়াবাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যেরর সকল প্রাপ্ত বয়স্ককে বিনামূল্যে টিকা দেবেন তিনি। একি পথে হেঁটেছেন কেরল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও। ১লা মে থেকে শুরু হবে দেশ জুড়ে তৃতীয় পর্যায়ের টিকাকরণ। গত কাল থেকে শুরু হয়েছে তার নাম রেজিস্ট্রেসন প্রক্রিয়াও।
তৃতীয় পর্যায়ে দেড় কোটি বাসীন্দার জন্য কেন্দ্রের কাছে ৩ কোটি টিকা চাইল রাজ্য। ইতমধ্যে এই বিষয়ে কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছে বাংলার তরফে। ২ কোটি টিকা রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ভাগ করে দেওয়া হবে এবং বাকি এক কোটি টিকা বেসরকারি হাসপাতালগুলির মধ্যে বণ্টন করা হবে বলেই জানানো হয়েছে রাজ্যের তরফে।



