প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।
শীতলকুচিতে এক বিজেপি কর্মীর ওপর হাঁসুয়া দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর হাতে ও মাথায় কোপ পড়েছে বলে অভিযোগ। পাশাপাশি, ভোট দানেও বাধা দেওয়া হচ্ছে বলে বিজেপি কর্মীরা নালিশ জানিয়েছেন।
তিনি বলেন, "এক একটা চা বাগান বন্ধ হলে ৩ হাজার শ্রমিক পরিযায়ী হয়ে অন্য রাজ্যে কাজ খুঁজতে যায়। চা বাগানের মালিকদের বাড়ি মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে। তাই তাঁদের কোনও ভ্রুক্ষেপ নেই। শ্রমিকদের হকের পাওনা মেটাতে হবেই। মাত্র ১৫০০ টাকায় কীভাবে সংসার চালাবে বাগান শ্রমিকরা? এই উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে।"
আলিপুরদুয়ারে গিয়ে রাস্তার হতশ্রী দশা দেখে বেজায় চটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত আলিপুরদুয়ার পুরসভাকে নির্দেশ দিলেন রাস্তা মেরামতের জন্য। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে রাত ১০টার সময়ই রাস্তা মেরামতির কাজ শুরু করেন পুরসভা কর্মীরা।
কেন্দ্রীয় প্রকল্পের জন্য আলিপুর দুয়ারের বাসিন্দারা তাদের নিজেদের বাঙ্কের নথি তুলে দিয়েছিল। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার তফসিখাতা এলাকায়। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার জন্য ২০১৯ সাল নাগাদ সেই এলাকার গৃহবধূদের কাছে এক চক্র যোগাযোগ করেন। এবং তাদেরকে বিভিন্ন সুবিধা পাওয়ানোর জন্য লোভ দেখানো হয়।