বছরখানেকের মাথায় ফের আগুন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে।, এর আগেও বছর তিন আছে আচমকাই ম্যাল জংশন থেকে ট্রেন ছাড়ার পরেই অগ্নিকান্ড ঘটে ট্রেনে। বাগডোগরা স্টেশনের কাছে ট্রেন থামিয়ে দমকল বিভাগ এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।
আজ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার তৃণমূল কর্মীরা এই সভায় যোগ দেবেন। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সভা থেকে মমতা বলেন, ‘যারা লোভী, ভোগী তাঁদের জন্য রাস্তা খোলা, চলে যান। তৃণমূলে যাঁরা আছেন শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে। তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না। তৃণমূলের টিকিট পেতে লবি করতে হয় না। তৃণমূলের সাংসদ-বিধায়কদের টাকা দিয়ে কেনা যায় না। বিজেপি লোভ-ভোগে ভরে গেছে।’
লক্ষ্য ২১এর নির্বাচন, আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ডিসেম্বরেই গিয়েছিলেন তিনি। এরপর নির্বাচন এগিয়ে আসতেই আবার ফেব্রুয়ারি মাসে উত্তরবঙ্গে যাত্রা করছেন মমতা। আগামী ৪ঠা ফেব্রুয়ারী কলকাতা ফেরার কথা রয়েছে তাঁর। প্রশাসনিক বৈঠক ছাড়াও একাধিক দলীয় সভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মূলত দলীয় কর্মীদের চাঙ্গা করতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে জানা যাচ্ছে।