লক্ষ্য ২১এর নির্বাচন, আজ ফের উত্তরবঙ্গে যাত্রা মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লক্ষ্য ২১এর নির্বাচন,  আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ডিসেম্বরেই গিয়েছিলেন তিনি।  এরপর নির্বাচন এগিয়ে আসতেই আবার ফেব্রুয়ারি মাসে উত্তরবঙ্গে যাত্রা করছেন মমতা।  আগামী ৪ঠা ফেব্রুয়ারী কলকাতা ফেরার কথা রয়েছে তাঁর। প্রশাসনিক বৈঠক ছাড়াও একাধিক দলীয় সভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মূলত দলীয় কর্মীদের চাঙ্গা করতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে জানা যাচ্ছে।  

আরও পড়ুন: বেকারত্বে শীর্ষে রয়েছে বিহার, পশ্চিমবঙ্গে কমেছে বেকার সংখ্যা!

প্রায় দু’বছর পরে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলায় আসছেন মুখ্যমন্ত্রী। ওই দিন দুপুরে ফালাকাটায় আদিবাসীদের একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রশাসনিক সূত্রে খবর, সেখানে প্রায় ৮০০ পাত্র-পাত্রীর বিয়ের আয়োজন করা হচ্ছে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগান এলাকার বাসিন্দা তাঁরা। পুলিশ ও প্রশাসনের উদ্যোগে এই গণবিবাহের আয়োজন। তার উপরে সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন জেনে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ওই বাগানগুলিতে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ফালাকাটায় মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে নামার পরে ও অনুষ্ঠানস্থলে পৌঁছানোর মুখে দলের মহিলাকর্মীরা উলুধ্বনি ও শাঁখ বাজিয়ে তাঁকে স্বাগত জানাবেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে মানুষের ভিড় থাকবেই। পাশাপাশি বুধবার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সভা নিয়েও চলছে প্রস্তুতি। রবিবার আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা।

লক্ষ্য ২১এর নির্বাচন, আজ ফের উত্তরবঙ্গে যাত্রা মমতার। লোকসভা নির্বাচনে খুব একটা ভাল ফল করেনি তৃণমূল। সেখানে একটা বড়সড় জায়গা করে নিয়েছে বিরোধী দল বিজেপি । এরইমধ্যে ঘাসফুল থেকে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন একাধিক হেভিওয়েট নেতা। সুতরাং মসনদকে ধরে রাখতে গেলে ভোটব্যাঙ্ককে গুরুত্ব দেওয়ায় মূল মন্ত্র। তাই নির্বাচনের আগে করোনা পরিস্থিতির মধ্যেও বারবার ছুটেছেন উত্তরবঙ্গের সাধারণ মানুষের আশ্বাস ফিরিয়ে আনতে। অন্যদিকে রয়েছে দলীয় কর্মীদের মধ্যে অন্তর্কলহ। সেই বিবাদের মিমাংসা করতেও তাঁর এই সফর বলে সূত্রের খবরে জানা গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত