বছরখানেকের মাথায় ফের আগুন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছরখানেকের মাথায় ফের আগুন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে।, এর আগেও বছর তিন আগে আচমকাই ম্যাল জংশন থেকে ট্রেন ছাড়ার পরেই অগ্নিকান্ড ঘটে ট্রেনে। বাগডোগরা স্টেশনের কাছে ট্রেন থামিয়ে দমকল বিভাগ এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। আজ ফের কাঞ্চনকন্যায় অগ্নিসংযোগে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

আরও পড়ুনঃ মমতার সবুজ সংকেতের উপরেই নির্ভর করছে রেলের চাকা গড়ান, জানালেন রেল বোর্ডের চেয়ারম্যান

সুত্রের খবর শিয়ালদাহ থেকে আলিপুরদুয়ারগামী ট্রেনটি বাগডোগরা পেরোনোর সময় আজ সকালে আচমকা ট্রেনের কামরা থেকে ধোঁয়া দেখা যায়। এসি টু টায়ারের একটি কামরায় আগুন লাগে, যদিও এখনো অগ্নিসংযোগের কারণ স্পষ্ট নয়, তবে তৎক্ষণাৎ যাত্রীদের নামান হয় কামরা থেকে। নিরাপত্তারক্ষী এবং দমকল বাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে অগ্নিকান্ড।

বছরখানেকের মাথায় ফের আগুন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। এদিকে করোনার বিধি নিষেধের কারণে দূরপাল্লার কিছু ট্রেন চললেও বেশিরভাগ ট্রেন বন্ধ। সম্পুর্ণ বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। রেল চলাচল কবে সচল হবে জানতে চাইলে, প্রশ্নের উত্তরে রেল বোর্ডের চেয়ারম্যান সুনিতা শর্মা জানিয়েছেন,” ভোট পর্ব মিটতেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের কাছে আর্জি জানিয়েছিলেন রেল পরিষেবা বন্ধ রাখতে তার কথা মতই আমরা রেল পরিষেবা বন্ধ রেখেছি তবে আমাদের কাছে রেলের পর্যাপ্ত কর্মী এবং বগী প্রস্তুত আছে মুখ্যমন্ত্রী যে তিনি বলবেন সেদিন থেকেই আমরা রেল পরিষেবা শুরু করে দিতে পারব আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণভাবে প্রস্তুত তবে করোনা বিধি মেনেই চালু হবে এই পরিষেবা”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন