Alipurduar: ব্যাঙ্কের নথি দিয়ে প্রতারণার শিকার শতাধিক মহিলা, ঘটনাটি আলিপুরদুয়ারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় প্রকল্পের জন্য আলিপুর দুয়ারের বাসিন্দারা তাদের নিজেদের বাঙ্কের নথি তুলে দিয়েছিল। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার তফসিখাতা এলাকায়। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার জন্য ২০১৯ সাল নাগাদ সেই এলাকার গৃহবধূদের কাছে এক চক্র যোগাযোগ করেন। এবং তাদেরকে বিভিন্ন সুবিধা পাওয়ানোর জন্য লোভ দেখানো হয়।

আরও পড়ুনঃ দুনিয়ার আজব কয়েকটি খাবার, যা ভারতেও জনপ্রিয়

সেই সময় ওই এলাকার মহিলাদের কাছে তাদের বিভিন্ন প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড এমনকি যাঁদের জন্ম সার্টিফিকেট এবং ব্যাঙ্কের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র থেকে শুরু করে তাদের আরও বিভিন্ন দরকারি কাগজ পত্র তাদের থেকে হাতিয়ে নেয়।

ব্যাঙ্কের নথি দিয়ে প্রতারণার শিকার শতাধিক মহিলা, এর পর পুলিশের দারস্ত হয় তারা 
ব্যাঙ্কের নথি দিয়ে প্রতারণার শিকার শতাধিক মহিলা, এর পর পুলিশের দারস্ত হয় তারা 

সেই সময় ওই এলাকার মহিলাদের আসা দেওয়া হয় যে তাদের এই সমস্ত নথিগুলো জমা করে তাদেরকে কেন্দ্রের বিভিন্ন সুবিধা পাইয়ে দেবে। বলা হয় তারা নাকি প্রতিবছর পাঁচ হাজার টাকা করে পাবে। সেই আশা তেই বিশ্বাস করে নিজেদের সমস্ত গুরুত্বপূর্ণ নথি দিয়ে দেয় তারা। সেই এলাকার যাঁদের থেকে এই সমস্ত নথিপত্র নেওয়া হয়েছিল তারা প্রত্যেকেই গৃহবধূ এবং শিক্ষাগত দিক দিয়ে পিছিয়ে। সেই সুযোগের অসৎ ব্যাবহার করে এই চক্র।

 ব্যাঙ্কের নথি দিয়ে প্রতারণার শিকার শতাধিক মহিলা, এর পর পুলিশের দারস্ত হয় তারা 

354536043 2376626285847879 8596178864435769728 n২০২০ সালে এই চক্রের হাত থেকে অনেকে কয়েক হাজার টাকা করে টাকা পান। এরপর করোনা শুরু হয়ে যাওয়ায় ওই মহিলারা ব্যাঙ্কের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। এরপর ব্যাঙ্কের সাথে কোন প্রকারের যোগাযোগ না থাকায় তারা এই প্রতারনার ব্যাপারে কিছু টের পায় না। এরপর বহুবার টাকা পাওয়ানোর জন্য বহু নথিপত্রে মহিলাদের দিয়ে সই করান। এরপর ব্যাঙ্কের সাথে সম্প্রতি যোগাযোগ করায় মহিলারা জানতে পারে তাদের নাম ব্যাংক থেকে লোন তোলা হয়েছে। সেই অঙ্ক প্রায় লাখে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত