নজরবন্দি ব্যুরোঃ নতুন নতুন খাবার হোক বা অদ্ভুদ খাবার সারা বিশ্ব জুড়ে এখন তার রমরমা চাহিদা। খাদ্য প্রেমীদের চাহিদা মেটানোর জন্য খাদ্য নির্মাতারা একের পর এক নতুন নতুন খাবার নিয়ে হাজির হয়। যেই খাবার গুলো সামনে এলে কিংবা তার নাম শুনলে অনেকে যেমন তা খাওয়ার জন্য উৎসাহিত হয়ে পরে তেমনই অনেকে বেশ ঘেন্নাও পায়।
আরও পড়ুনঃ এই উপায়ে গুড় মজুত রাখুন, বহুবছর ভাল থাকবে, রইল টিপস


তেমনই কয়েকটি খাবার সম্পর্কে আপনাদের অবগত করা হল। পাইনঅ্যাপেল স্যান্ডউইচ। হ্যা নামটা শুনে হয়ত আপনাদের মনে এরকম অদ্ভুদ কম্বিনেশনে কখনও খাবার হয় নাকি। তবে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে এরকম খাবার সচরাচর পাওয়া যায়। বিদেশে এমনকি ভারতেও এখন মানুষজন পাইনঅ্যাপেল স্যান্ডউইচ দিয়ে প্রাতঃরাশ সারে।

সালো। এই নামটার সাথে হয়তো অনেকেই অবগত নয়। এই খাবারটির জন্ম ইউক্রেনে। তবে এই মুহূর্তে ইউক্রেনের পাশাপাশি এটি এখন ভারতেও বেশ জনপ্রিয় হয়েছে। এই খাবারটি সাধারণত শুয়োরের চর্বি দিয়ে তৈরি করা হয়। তবে এই খাবারটি খেতে সুস্বাধু হলেও এটি ওজন বৃদ্ধি করে ব্যাপক ভাবে।
দুনিয়ার আজব কয়েকটি খাবার, জানেন কি তাদের নাম
ফুগু নামটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এই পদটি তৈরি হয় এক বিশেষ ধরনের মাছ দিয়ে। সেই মাছটি পাফার মাছ বা ফুগু মাছ নামে বেশী পরিচিত। এই মাছটি আপনার প্রানও নাস করতে পারে। কারন এই মাছের শরীরে থাকে অতিরিক্ত পরিমানে বিষ। আর সেই বিষ শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তবে এই খাবার খেতে খুব সুস্বাধু।









