Alipurduar: ভুয়ো নামে ঋণ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, সমবায়ে হানা দিয়ে বিস্ফোরক তথ্য দিল CBI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আলিপুরদুয়ারের একটি মহিলা ঋণদান সমবায় সমিতিতে হানা দিয়ে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করল সিবিআই। এর আগেই সমবায় দুর্নীতিতে তৎপর হয় কেন্দ্রীয় এজেন্সি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমবায় দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই পরিপ্রেক্ষিতেই আজ আলিপুরদুয়ারের একটি সমবায় সমিতিতে তল্লাশি চালান গোয়েন্দারা।

আরও পড়ুন: কার্ডিওলজি বিভাগে নেই বেড, SSKM হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু রোগিণীর, শোকস্তব্ধ পরিবার

শুক্রবার মহিলা ঋণদান সমবায় সমিতিতে পৌঁছে সেখানের কয়েকজন ঋণগ্রহীতার সঙ্গে কথা বলেন সিবিআই অফিসারেরা। তখনই তাঁরা জানান, অনেকেই টাকা রেখে ফেরত পাননি। খুব কম সময়ের মধ্যে গোয়েন্দারা বুঝতে পারেন শুধু টাকা জমা দেওয়ার ক্ষেত্রেই নয়, ঋণদানেও লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে। কিভাবে?

ভুয়ো নামে ঋণ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, সমবায়ে হানা দিয়ে বিস্ফোরক তথ্য দিল CBI
ভুয়ো নামে ঋণ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, সমবায়ে হানা দিয়ে বিস্ফোরক তথ্য দিল CBI

শনিবার ফের একবার ঋণদান সমবায় সমিতিতে হানা দেন গোয়েন্দারা। আগেই অবশ্য তাঁদের হাতে কিছু তথ্য চলে এসেছিল। আসলে, ঋণগ্রহীতাদের নামে বেশি বেশি টাকা ঋণ দেখিয়ে তাঁদের দেওয়া হত কম টাকা বাকী টাকা আত্মসাৎ করতেন সমবায়ের কর্মকর্তারা। এরকম অন্যায় হয়েছে বহু গ্রাহকের সাথে।

ভুয়ো নামে ঋণ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, সমবায়ে হানা দিয়ে বিস্ফোরক তথ্য দিল CBI

ভুয়ো নামে ঋণ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, সমবায়ে হানা দিয়ে বিস্ফোরক তথ্য দিল CBI

ভুয়ো নামে ঋণ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, সমবায়ে হানা দিয়ে বিস্ফোরক তথ্য দিল CBI

সিবিআই গোয়েন্দারা জানিয়েছেন, রাজু সাহা নামে এক ব্যক্তির কথা। তাঁর নামে যেমন ঋণ দেখানো হয়েছে ৩ লক্ষ টাকা। কিন্তু আসলে তিনি ঋণ পেয়েছেন ৫০ হাজার টাকা। সেই টাকা পরিশোধও করে দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তাঁর মায়ের নামে সেখানে ৬০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করা আছে। আরও অনেক তথ্যকে খুঁটিয়ে দেখছেন সিবিআই অফিসারেরা। আগামী দিনে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন