মমতা বন্দোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন করেছেন পার্থ চট্টোপাধ্যায় নিজে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেছিলেন, ‘‘বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!’’ দলনেত্রীর এ হেন মন্তব্য কে সমর্থন করে পার্থর মন্তব্য, 'ঠিক বলেছেন'।
বাংলা ভাষা অধ্যুষিত রাজ্য ত্রিপুরার উপনির্বাচনে তাঁকে পাঠাচ্ছে না কংগ্রেস। বাংলা থেকে রাখা হয়েছে দীপা দাশমুন্সী এবং পূজা রায়চৌধুরীকে। যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবী, বাংলাতে একেবারে ফ্লপ অধীর। তাই তাঁকে ব্যবহার করছে না দল।
আদালতে তিন সওয়াল করছেন রাজ্য সরকারের হয়ে। মামলা লড়ছেন তারই দলের সতীর্থ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। বুধবার হাইকোর্টে তাড়া খেলেন তিনি। অভিযোগ, তৃণমূলের হয়ে কাজ করছেন প্রাক্তন কেন্দ্রিয় মন্ত্রী।