Partha Chatterjee: পার্থকে মন্ত্রীসভা থেকে এক্ষুনি বার করে দিন, মমতাকে চিঠি লিখলেন অধীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পার্থ প্রসঙ্গে গতকালই মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার বঙ্গ সম্মান অর্পনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আইনে দোষী প্রমাণিত হলে যা সাজা হয় হবে। যাবজ্জীবন কারাদণ্ড হলেও আই ডোন্ট মাইন্ড।” এবার মমতার সেই সুরেই গান গাইলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অধীর আবেদন জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় কে মন্ত্রীসভা থেকে পত্রপাঠ বার করে দেওয়ার।

আরও পড়ুনঃ চাকরি দিতে সমস্ত বিধায়কদের থেকে নাম চেয়েছিল পার্থ, দাবি অনন্তদেব অধিকারীর

এসএসসি ‘দুর্নীতি’ মামলায় শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারের পর সোমবার নজরুল মঞ্চে বঙ্গসম্মান অর্পণের মঞ্চ থেকে প্রথম বার মুখ খোলেন মমতা। তিনি বলেছেন, ‘‘কেউ অন্যায় করে থাকলে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমার আইন-আদালতের উপর ভরসা আছে।’’ তবে এই ঘটনা ট্র্যাপ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা।

mamata 18

তবে এই সব ঘটনা দলে ভাবমূর্তি নষ্ট করছে বলে তিনি মন্তব্য করেন, ‘‘আমি চাই, তিন মাসের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দাও। সত্যির বিচার হোক। এই ঘটনা কেউ করতে পারে বলে আমি নিজেও বিশ্বাস করি না। ঘটনা না রটনা— সেটার বিচার হবে। বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!’’

পার্থকে মন্ত্রীসভা থেকে এক্ষুনি বার করে দিন, মমতাকে চিঠি লিখলেন অধীর।
পার্থকে মন্ত্রীসভা থেকে এক্ষুনি বার করে দিন, মমতাকে চিঠি লিখলেন অধীর।

এই প্রসঙ্গেই পার্থকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন অধীর। তিনি চিঠিতে লিখেছেন, “শিক্ষক নিয়োগে দুর্নীতিওপেন সিক্রেট। এটা বাংলায় সবাই জানে। আদালতের পর্যবেক্ষণে এই দুর্নীতির তদন্ত চলছে। পার্থ চট্টোপাধ্যায় এখন আপনার সরকারের শিল্প ও পরিষদীয়মন্ত্রী। কিন্তু ২০১৪-২০২১ পর্যন্ত তিনি ছিলেন শিক্ষামন্ত্রী, সেই সময়ের শিক্ষক নিয়োগ নিয়েই দুর্নীতির অভিযোগ উঠেছে।”

পার্থকে মন্ত্রীসভা থেকে এক্ষুনি বার করে দিন, মমতাকে চিঠি লিখলেন অধীর।

Partha ff 1

এরপরে অধীর রঞ্জন চৌধুরী তাঁর লেখা চিঠিতে দাবি করেছেন পার্থকে সরিয়ে দেওয়ার। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই ঘটনা একটা বড় কলঙ্ক। আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি, পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক।”

উল্লেখ্য, মমতা বন্দোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন করেছেন পার্থ চট্টোপাধ্যায় নিজে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেছিলেন, ‘‘বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!’’ দলনেত্রীর এ হেন মন্তব্য কে সমর্থন করে পার্থর মন্তব্য, ‘ঠিক বলেছেন’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত