SSC-TET Scam: সমস্ত বিধায়কদের থেকে নাম চেয়েছিল পার্থ, দাবি অনন্তদেব অধিকারীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার রাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডির আধিকারিকরা। এই সময় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে প্রচুর নথি উদ্ধার করে ইডির আধিকারিকরা। সেই সময় আরও একটি চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছিল ইডির আধিকারিকরা। যেখানে লেটারপ্যাডে চাকরী প্রার্থীদের সুপারিশ পত্র এবং নামের তালিকা পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারী। এবার সেবিষয়েই মুখ খুললেন প্রাক্তন বিধায়ক। তিনি বলেন, পাঁচ জন করে সমস্ত বিধায়কদের থেকে নাম চেয়েছিল পার্থ।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: দিদিমণি বিপদে পড়ে একজনকে ঠিক চিনতেই পারছেন না, ভিডিও প্রকাশ করে কটাক্ষ শুভেন্দুর

তিনি বলেন, দলীয় বিধায়কদের ৫ টি করে নাম পাঠানো হোক। এই নির্দেশ দিয়েছিলেন খোদ পার্থ চট্টোপাধ্যায়। সেই কথাতেই ৫ টি নাম পাঠিয়েছি। কিন্তু তাঁরা কেউ চাকরী পায়নি। তাঁর কথায়,আমার সুপারিশ তো গ্রহণ করেনি, তাই হয়তো ওটা বাড়িতেই ছিল। আমরা, তৃণমূল বিধায়করা সেই সময়ে সবাই সুপারিশের চিঠি পাঠিয়েছিলাম। বাকিদের নিয়োগ নিয়ে তিনি কিছু জানেন না বলেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। এমনকি নিজের ছেলে মেয়েদের নাম তিনি পাঠিয়েছিলেন। এমনটাই স্বীকার প্রাক্তন বিধায়কের।

সমস্ত বিধায়কদের থেকে নাম চেয়েছিল পার্থ, জানালেন প্রাক্তন বিধায়ক 
সমস্ত বিধায়কদের থেকে নাম চেয়েছিল পার্থ, জানালেন প্রাক্তন বিধায়ক 

উল্লেখ্য, ২০১৬ সালে ময়নাগুড়ি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন অনন্তদেব অধিকারী। ২০১৬ সালে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য নাম চেয়ে পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আপার প্রাইমারির ৪৮ জন চাকরি প্রার্থীর যে রোল নম্বর সংক্রান্ত কথা উঠেছে তা একেবারেই ভিত্তিহীন।আমার স্বাক্ষর মেলালেই বোঝা যাবে।আমি আমার প্যাডে আমি নিজে লিখেই সব চিঠি দিতাম। এমনটাই বক্তব্য তাঁর।

সমস্ত বিধায়কদের থেকে নাম চেয়েছিল পার্থ, জানালেন প্রাক্তন বিধায়ক 

সমস্ত বিধায়কদের থেকে নাম চেয়েছিল পার্থ, জানালেন প্রাক্তন বিধায়ক 
সমস্ত বিধায়কদের থেকে নাম চেয়েছিল পার্থ, জানালেন প্রাক্তন বিধায়ক 

উল্লেখ্য, শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। উদ্ধার হয়, ২০১৬-র গ্রুপ ডি স্টাফ নিয়োগের ফাইনাল রেজাল্ট, বেশকিছু অ্যাডমিট কার্ড। একইসঙ্গে পার্সোনালিটি টেস্টেরও কিছু নথি মেলে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। অনন্তদেব অধিকারীর লেটারপ্যাডে লেখা বেশকিছু গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীর নাম রয়েছে। পাশাপাশি আপার প্রাইমারির ৪৮ জন চাকরিপ্রার্থীর রোল নম্বর পাওয়া গেছে। পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ ডি স্টাফ নিয়োগের সঙ্গে যুক্ত একথা হাইকোর্টে জানিয়েছে ইডি। তবে কী আগামী দিনে তদন্তের জন্য প্রাক্তন বিধায়ককে তলব করবে ইডি? প্রশ্ন উঠতে শুরু করেছে।

একইসঙ্গে প্রশ্ন, আর কোন কোন বিধায়করা চাকরীর জন্য নামের সুপারিশপত্র পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলেন? তাঁদেরকেও আগামী দিনে তলব করা হবে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন