নজবন্দি ব্যুরোঃ তাঁর নেতৃত্বে বাংলার সংগঠনের অবস্থা একেবারে জরাজীর্ণ।আপাতত বাংলার সংগঠনে জোর দিন তিনি। তাই বাংলা ভাষা অধ্যুষিত রাজ্য ত্রিপুরার উপনির্বাচনে তাঁকে পাঠাচ্ছে না কংগ্রেস। বাংলা থেকে রাখা হয়েছে দীপা দাশমুন্সী এবং পূজা রায়চৌধুরীকে। যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবী, বাংলাতে একেবারে ফ্লপ অধীর। তাই তাঁকে ব্যবহার করছে না দল।
আরও পড়ুনঃ Primary Teachers: তৃণমূলে যোগদান করেছিল চন্দন, তথ্য ফাঁস করলেন প্রাক্তন বিধায়ক


আগামী ২৩ জুন ত্রিপুরার উপনির্বাচন রয়েছে। এবারের নির্বাচনে আন্ডারডগ হিসাবেই লড়াই করছে কংগ্রেস। কিন্তু সুদীপ রায় বর্মন এবং আশীষ সাহাদের বিধানসভা ধরে রাখার কড়া লড়াই। শোনা যাচ্ছে, গত কয়েক বছর ধরে ত্রিপুরায় কংগ্রেসের যে অবস্থা ছিল তাতে একেবারে ঘুণ ধরে যাওয়ার মতো অবস্থা। সদ্য সুদীপ রায় বর্মনের কংগ্রেসে যোগদান যেন ত্রিপুরায় নতুন করে কংগ্রেসকে উজ্জীবিত করেছে। বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এআইসিসির তরফে যে তালিকা পাঠানো হয়েছে, সেখানে রয়েছে শচীন পাইলট, আজাহারউদ্দিন, বিজেন্দ্র সিংহদের নাম রয়েছে। কিন্তু বাংলা থেকে নেই সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং আবু হাসেম খান চৌধুরীর। পরিবর্তে দুই মহিলা সদস্যদের নাম জুড়ে দেওয়া হয়েছে।


বাংলাতে একেবারে ফ্লপ, সরানো হতে পারে অধীরকে

সূত্রের খবর, গত বিধানসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের যে ফলাফল হয়েছে, তারপর থেকেই অধীরের ডানা ছাঁটার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এআইসিসি। এরপর ২৪ এর নির্বাচনে বদলাতে পারে বিরোধী জোটের সমীকরণ। শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীকে সরানো সময়ের অপেক্ষা। তৃণমূলের সঙ্গে সখ্যতা রয়েছে, এমন কাউকেই সভাপতি করতে চায় দল।








