নজরবন্দি ব্যুরোঃ মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্স নামে একটি সংস্থার হয়ে মামলা লড়তে কলকাতায় এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। আদালতে তিন সওয়াল করছেন রাজ্য সরকারের হয়ে। মামলা লড়ছেন তারই দলের সতীর্থ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। বুধবার হাইকোর্টে তাড়া খেলেন তিনি। অভিযোগ, তৃণমূলের হয়ে কাজ করছেন প্রাক্তন কেন্দ্রিয় মন্ত্রী।
আরও পড়ুনঃ Arjun Singh: বিজেপির অনশন মঞ্চে বিক্ষুব্ধ অর্জুন, মানভঞ্জন হল সাংসদের?


এদিন সরকারের হয়ে সওয়াল করতে ওঠেন পি চিদম্বরম। তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের আইনজীবীরা। মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্সের হয়ে কেন সওয়াল চিদম্বরমের? এমনকি চিদম্বরমকে ‘মমতার দালাল’ বলে কটাক্ষ করেন অধীর রঞ্জন চৌধুরীর আইনজীবী কৌস্তভ বাগচি।

বিক্ষোভের উত্তাপ চরমে পৌঁছে যায় বেলা গড়াতেই। প্রথমে সুমিত্রা নিয়োগী নামের এক আইনজীবী পি চিদম্বরমকে দেখে তেড়ে যান। এরপর উত্তেজিত হয়ে কোর্ট খুলে বিক্ষোভ দেখান তিনি।


তৃণমূলের হয়ে কাজ করছেন? চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ

প্রথম থেকে মেট্রো ডেয়ারি কোম্পানিটি রাজ্য সরকারের ছিল। পরে সেই কোম্পানি কেভেন্টার্সের হাতে তুলে দেয় রাজ্য সরকার। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এত বড় দুর্নীতির পরেও কেন জনস্বার্থ মামলা খারিজ করে দেওয়া হল? প্রশ্ন তোলেন কংগ্রেসের আইনজীবীরা।







