পাবলিক অ্যাকাউন্ট চেয়ারম্যান পদ থেকে সরতে পারেন অধীর, কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাবলিক অ্যাকাউন্ট চেয়ারম্যান (PAC) পদ থেকে সরতে পারেন অধীর। অন্তত সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে কেন পদে তাঁকে রাখা হবে, তা জানতে চায় কংগ্রেস। তাঁর বদলে নাম প্রস্তাব করা হতে পারে শশী থারুরের। এ কি তবে চিদম্বরমকে হেনস্থার ফল?

আরও পড়ুনঃ পরীক্ষা হবে অনলাইনে, তবে বাড়ি থেকে নয়! এ কথা শুনে মাথায় হাত পরীক্ষার্থীদের

কারণ একাংশের মতে, অধীরের মদতেই কংগ্রেসি আইনজীবীরা পি চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। আর তাতেই ক্ষুব্ধ কংগ্রেস হাইকম্যান্ড। উল্লেখ্য বুধবার কলকাতা হাই কোর্টে সওয়াল করতে এসে অধীরপন্থী কংগ্রেস আইনজীবীদের হাতে নিগৃহীত হন দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। অধীর চৌধুরী ,

পাবলিক অ্যাকাউন্ট চেয়ারম্যান পদ থেকে সরতে পারেন অধীর, কেন?

তিনি একাধারে লোকসভায় কংগ্রেস সংসদীয় দলের নেতা, প্রদেশ কংগ্রেস সভাপতি ও সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। কেন তাঁকে তিনটি গুরুত্বপূর্ণ পদে রাখা হবে তা নিয়ে আগেও বহুবার প্রশ্ন ওঠে দলের অন্দরে। কিন্তু কোনও কথাতেই কর্ণপাত করেননি সোনিয়া ও রাহুল গান্ধীরা । হাইকমান্ডের ব্যাখ্যা ছিল, যাকে সামনে রেখে সংসদের ভিতরে বিজেপি বিরোধী লড়াই চলছে, কোনও গুরুতর কারণ ছাড়া সরিয়ে দিলে সোনিয়া ও রাহুলদের প্রশ্নের মুখে পড়তে হবে।

পাবলিক অ্যাকাউন্ট চেয়ারম্যান পদ থেকে সরতে পারেন অধীর, কেন?

পাবলিক অ্যাকাউন্ট চেয়ারম্যান পদ থেকে সরতে পারেন অধীর, কেন?

সিদ্ধান্ত ভুল ছিল বলে মেনে নিতে হবে গান্ধী পরিবারকে। সেজন্যই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীরের অপসারণের বিষয়টি ঝুলে ছিল। সূত্রের খবর, আগামী ১৩ মে রাজস্থানের উদয়পুরে হবে কংগ্রেসের চিন্তন শিবির। সেখানেই পদ থেকে সরানো হতে পারে অধীরকে। সেই জায়গায় আসতে পারেন শশী থারুর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর