Adhir Chowdhury: পার্থ-কেষ্টর গ্রেফতারি নিয়ে এবার অধীরের নিশানায় অভিষেক! বিস্ফোরক কং সভাপতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার কাণ্ডে গতকালই গ্রেপ্তার হয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । পার্থ চট্টোপাধ্যায় এর পরে এত তাড়াতাড়ি আরো এক হেভিওয়েট তৃণমূল নেতার গ্রেপ্তারে তোলপাড় রাজ্য রাজনীতি । পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ।

আরও পড়ুনঃ ‘অনুব্রত কি এই জেলেই আসবে?’ প্রেসিডেন্সি জেলের রক্ষীদের প্রশ্ন পার্থর! 

অপরদিকে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছেন গরু পাচার দুর্নীতির মামলায় । ফলে এই দুই দুর্নীতির টানাপোড়নের মাঝে শাসকদলের এখন নাভিশ্বাস উঠেছে। আর এবার অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবার তার নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

30 3

ঠিকই বলেছেন অধীর বাবু? বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীর দাবি করেন, “সমস্ত ঘটনার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবার জড়িত। আজকে বেছে বেছে মমতার দলের ক’টা লোককে ধরিয়ে দেওয়া হচ্ছে। সিবিআই বাধ্য হয়ে তদন্ত করলেও ধরা পড়ছে দিদির টিমের লোকরা। ভাইপোর (অভিষেকের) টিমের লোকরা কিন্তু দূরে দূরে আছে।”

33 1

তিনি আরও বলেন, ‘‘ভাইপো প্রথম দিল্লি গিয়ে ইডির দফতরে ন’ঘণ্টা জেরার মুখোমুখি হয়েছিল। সব উগরিয়ে এসেছে ভাইপো। তারপর থেকে দিদি, মোদীর সুরে ডায়লগ বলতে শুরু করেছেন।’’ অধীরের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা তাপস রায়।

পার্থ-কেষ্টর গ্রেফতারি নিয়ে এবার অধীরের নিশানায় অভিষেক! বিস্ফোরক কং সভাপতি

পার্থ-কেষ্টর গ্রেফতারি নিয়ে এবার অধীরের নিশানায় অভিষেক! বিস্ফোরক কং সভাপতি

তিনি বলেন, ‘‘পাগলের প্রলাপ বকছেন অধীরবাবু। ওঁর কথার কোনও যুক্তি আছে বলে আমরা এমনিতেই মনে করি না। ওঁর নেতৃত্বে লড়াই করে কংগ্রেস আজ বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে। আগে নিজের দলের নেতা-নেত্রীকে সিবিআই ইডির হাত থেকে বাঁচান। আমাদের নেত্রী ও নেতাকে নিয়ে না ভাবলেও চলবে অধীরবাবুর।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর