সাগরদিঘিতে উপনির্বাচনে কং প্রার্থীকে সমর্থন লাল দলের, তবে কী আগামীতে ফের জোট?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশি দেরি নেই পঞ্চায়েত ভোটে । যার কয়েক মাস আগেই রাজ্য রাজনীতিতে উজ্জ্বল হয়ে উঠল জোট-জল্পনা। মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নিল সিপিএম। জোটের পক্ষে সায় দিয়েছে সিপিআইএমের রাজ্য নেতৃত্বও।

আরও পড়ুনঃ মাছভাত বিতর্কে স্বস্তি পেলেন পরেশ রাওয়াল, সেলিমার FIR খারিজ করল কোলকাতা হাই কোর্ট

সাগরদিঘিতে উপনির্বাচনে কং প্রার্থীকে সমর্থন লাল দলের, তবে কী আগামীতে ফের জোট?

আলিমুদ্দিন স্ট্রিটের সবুজ সংকেত পেয়ে জোট প্রার্থীর হয়ে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে দলের মুর্শিদাবাদ জেলা কমিটি। কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের হয়ে প্রচারও নামারও সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট। কিছুদিন আগে উপনির্বাচনে সমর্থন চেয়ে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি

সাগরদিঘিতে উপনির্বাচনে কং প্রার্থীকে সমর্থন লাল দলের, তবে কী আগামীতে ফের জোট?

সিপিএইএম জেলা সম্পাদক জামির মোল্লা জানিয়েছেন, “কংগ্রেসকে সব রকম ভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি আমরা। ২০২১ সালে যেভাবে প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়েছিল, সেভাবেই প্রচার করা হবে। যৌথ কর্মসূচিও করা হবে কংগ্রেসের সঙ্গে।” গত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস ও আইএসএফ মিলে তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা।

সাগরদিঘিতে উপনির্বাচনে কং প্রার্থীকে সমর্থন লাল দলের, তবে কী আগামীতে ফের জোট?

40

আইএসএফ একটি আসনে জিতলেও বাম ও কংগ্রেস রাজ্যে খাতা খুলতে পারেনি। এরপর থেকে জোট নিয়ে বিতর্কও কম হয়নি। কিন্তু ফের একবার এই উপনির্বাচন ঘিরে তৈরি হল জোট। এবার কি তাহলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফের একবার জোট তৈরি করবে এই দু দল? বলবে সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত