HomeTagsAbhishek Banerjee

Abhishek Banerjee

ডায়মন্ড হারবারে ‘ঘর’ করতে ‘আইনের আঙিনায়’ বিজেপি! অভিষেকের বিরুদ্ধে এই দুই মুখ নিয়ে আলোচনা পদ্ম শিবিরে

গত ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে ৪২ আসনের প্রার্থীতালিকা ঘোষণা করা হয়। প্রত্যাশা মতই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কয়েক সপ্তাহ কেটে গেলেও এখনও কোনও বিরোধী দল এই আসনে প্রার্থী দিতে পারেনি।

গ্রেফতারির দেড় বছর পরও কেষ্টর পাশে দল, বীরভূমে দাঁড়িয়ে বিজেপিকে তোপ অভিষেকের

গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর কেটে গিয়েছে দেড় বছরের বেশি সময়। তবে তৃণমূলের নেতৃত্ব শুরু থেকেই অনুব্রতর পাশে ছিলেন।

দেব-হিরণের দ্বৈরথে হাইভোল্টেজ ঘাটাল, তৃণমূলের তারকা প্রার্থীর হয়ে প্রচারের ময়দানে অভিষেক

এই পরিস্থিতিতে দলের প্রার্থীকে সমর্থন করতে পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দেবের সঙ্গে রোড শো করবেন তিনি। সেখানে গিয়ে দলীয় কর্মীদের কী বার্তা দেন সেদিকেও নজর থাকবে।

প্রথম দফায় ভোট কোচবিহারে, ‘ফাঁকিবাজি নয়’, কড়া বার্তা অভিষেকের

গত সোমবার আলিপুরদুয়ারে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘দ্বন্দ্বের কারণে দল হারলে বরদাস্ত করব না। মনোমালিন্য বা দ্বন্দ্ব রাখলে দলের বাইরে চলে যান। দলে থেকে কাজ করতে হবে না।’

মমতার কাছে হার, সেই প্রিয়াঙ্কাকেই অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে চাইছে বিজেপি?

দীর্ঘ আলোচনার পরও অভিষেকের বিরুদ্ধে শক্তিশালী মুখ খুঁজতে তারা ব্যর্থ হয়েছিলেন। গত রবিবার বাংলায় দ্বিতীয় দফায় ১৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি (BJP), কিন্তু সেখানে ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রের নাম ছিল না। এবার জল্পনা চলছে, রুদ্রনীলকেই বাজি ধরতে পারে গেরুয়া শিবির।

লোকসভার আগে গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়, উত্তরবঙ্গে দলীয় কর্মীদের কড়া বার্তা অভিষেকের

সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তৃণমূলের নম্বর ২। গতকাল আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন তিনি। সূত্রে খবর, দলীয় কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'কলকাতায় বিভিন্ন স্তরে রিপোর্ট গিয়েছে। আপনারা নিজেদের মত করে চলেন। কারও কথা কেই শোনেন না। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করুন।'

উত্তরবঙ্গে পৌঁছেই বিজেপিকে নিশানা অভিষেকের, ‘এত কাছে থেকেও এলেন না কেন’ প্রশ্ন সুকান্তকে!

সোমবারই কৃষ্ণনগরে লোকসভার প্রচার সেরে সোজা বাগডোগরা উড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে সেখানেই থাকেন তিনি। সোমবারের পাশাপাশি আজ, মঙ্গলবারও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এদিন বিকেলেই আবার উত্তরবঙ্গে গেলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Trending Now