মাত্র ৪ মিনিটের ঝড়। আর তাতেই ছাড়খাড় উত্তরবঙ্গের তিন জেলা- কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। মৃত্যু হয়েছে ৫ জনের। আহত শতাধিক। মারা গিয়েছে প্রচুর পরিমাণ গবাদি পশু। সবথেকে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ির বার্নিশ গ্রাম। ভেঙে পড়েছে কয়েকশো বাড়ি। হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।
আরও পড়ুন: সামাজিক মাধ্যমে রেখা পাত্রের ‘ব্যক্তিগত’ তথ্য প্রকাশ, দেবাংশুর বিরুদ্ধে কমিশনে ‘নালিশ’ বিজেপির


সোমবারই কৃষ্ণনগরে লোকসভার প্রচার সেরে সোজা বাগডোগরা উড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে সেখানেই থাকেন তিনি। সোমবারের পাশাপাশি আজ, মঙ্গলবারও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এদিন বিকেলেই আবার উত্তরবঙ্গে গেলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উত্তরবঙ্গের এই ঝড়কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঝড় নিয়ে মন্তব্য করতে গিয়েও বেফাঁস বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর মতে, উত্তরবঙ্গে বিজেপির ঝড় শুরু হয়েছে।” শুভেন্দু অধিকারীও কটাক্ষ করে বলেছেন, “নির্বাচনী বন্ড থেকে কোটি কোটি টাকা পেয়েছে তৃণমূল তাই মুখ্যমন্ত্রী চাটার্ড ফ্লাইটে চলে এসেছেন। আমাদের অনেক বাধার সম্মুখীন হয়ে এখানে আসতে হয়েছে।”



উত্তরবঙ্গে পৌঁছেই বিজেপিকে নিশানা অভিষেকের, ‘এত কাছে থেকেও এলেন না কেন’ প্রশ্ন সুকান্তকে!
উত্তরবঙ্গে পা রেখেই বিজেপিকে নিশানায় নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আমি বলব রাজনীতিটা একটু পরে করুন! গত লোকসভা নির্বাচনে এই সব জেলার আসনগুলিতে তো বিজেপি জিতেছিল। কিন্তু তাঁদের কাউকেই দেখা গেল না। সুকান্ত মজুমদার কোথায়? উনি তো কাছেই থাকেন। এখনও তাঁর সময় হল না ক্ষতিগ্রস্ত মানুষদের দেখতে আসার?”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



