বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করে বিপাকে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। মঙ্গলবার শাসক দলের যুব নেতার নামে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। এখন, কমিশনের তরফে কী ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি, মমতাকে ফোন করে ‘আশ্বাস’ স্বরাষ্ট্রমন্ত্রীর


দিন কয়েক আগেই নিজের এক্স হ্যান্ডেলে দেবাংশু ভট্টাচার্য রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে প্রশ্ন তোলেন, কেন রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সুবিধা ভোগ করছেন বসিরহাটের বিজেপি প্রার্থী। সেখানে রেখা পাত্রের মোবাইল নম্বর, আধার কার্ড নম্বরও উল্লেখ ছিল। এই ঘটনায় আগেই রেখা পাত্র জাতীয় এসসি কমিশন এবং মহিলা কমিশনে অভিযোগ জানান।

এবার ব্যক্তির গোপনীয়তা রক্ষার মৌলিক আইন লঙ্ঘিত হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাল পদ্ম শিবির। বিজেপির প্রশ্ন, সরকারি সুবিধা পেতে রাজ্য সরকারকে দেওয়া তথ্য কীভাবে তৃণমূলের কাছে গেল? এতে আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে বলেও অভিযোগ বিজেপির।



সামাজিক মাধ্যমে রেখা পাত্রের ‘ব্যক্তিগত’ তথ্য প্রকাশ, দেবাংশুর বিরুদ্ধে কমিশনে ‘নালিশ’ বিজেপির
দেবাংশু ভট্টাচার্যের এই তথ্যপ্রকাশের ঘটনায় বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ তীব্র কটাক্ষ করে বলেছেন, “আমি ভাই দেবাংশুকে একটা কথা বলতে চাই, তোমার শরীরের রক্তে রক্তে শিরায় উপশিরায় যে ভ্যাকসিন বইছে সেই ভ্যাকসিনের সার্টিফিকেটে কার ছবি আছে? হাওয়াই চটির নাকি দাড়িওয়ালা দাদুর? ভালো করে দেখুক। ভ্যাকসিন না নিলে এতদিনে ছবি হয়ে যেত দেবাংশু।”








