দেব-হিরণের দ্বৈরথে হাইভোল্টেজ ঘাটাল, তৃণমূলের তারকা প্রার্থীর হয়ে প্রচারের ময়দানে অভিষেক

Dev-Abhishek Banerjee: আগামী ৭ তারিখ ঘাটালের দলীয় কার্যালয়ে সাত বিধানসভার তৃণমূল নেতা, বিধায়কদের নিয়ে বৈঠক করার কথা ছিল দেবের। তবে আপাতত সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আসন্ন লোকসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এই কেন্দ্রের দুই তারকা প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী দেব ও বিজেপি প্রার্থী হিরণের নানা মন্তব্যে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে দলের প্রার্থীকে সমর্থন করতে পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দেবের সঙ্গে রোড শো করবেন তিনি। সেখানে গিয়ে দলীয় কর্মীদের কী বার্তা দেন সেদিকেও নজর থাকবে।

দেব-হিরণের দ্বৈরথে হাইভোল্টেজ ঘাটাল, তৃণমূলের তারকা প্রার্থীর হয়ে প্রচারের ময়দানে অভিষেক

Shamim Ahamed Ads

আরও পড়ুন: ‘খোলা আছে বিজেপির দ্বার, যোগ না দিলে ঠিকানা তিহাড়’, নতুন মামলা দায়েরের পর মহুয়া-উবাচ 

জানা গিয়েছে, উত্তরবঙ্গ সফরের আগেই পশ্চিম মেদিনীপুর যাবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ঘাটালে অভিনেতা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের (Dev) হয়ে প্রচারে নামবেন তিনি। সম্ভবত আগামী রবিবার অর্থাৎ ৭ এপ্রিল ঘাটালে তৃণমূল প্রার্থীকে নিয়ে রোড শো করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেক যে দেবের হয়ে প্রচারে যাবেন একথা আগে থেকেই একপ্রকার ঠিকই ছিল। তৃণমূলের অন্দরের খবর, লোকসভা নির্বাচনে নেতৃত্ব যে কয়েকটি কেন্দ্রকে পাখির চোখ করেছে তার মধ্যে অন্যতম ঘাটাল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিগত কিছু সময়ের মধ্যেই এখানে বিজেপির প্রভাব অনেকটা বেড়েছে। সেই কারণেই লক্ষ্য বেঁধে নিয়েছে শাসক দল।

দেব-হিরণের দ্বৈরথে হাইভোল্টেজ ঘাটাল, তৃণমূলের তারকা প্রার্থীর হয়ে প্রচারের ময়দানে অভিষেক
দেব-হিরণের দ্বৈরথে হাইভোল্টেজ ঘাটাল, তৃণমূলের তারকা প্রার্থীর হয়ে প্রচারের ময়দানে অভিষেক

২০১৪ সালে প্রথমবার ঘাটাল থেকে তৃণমূলের টিকিটে নির্বাচনে দাঁড়ান দেব। বিপুল ভোটে জয় পেয়ে সাংসদ নির্বাচিত হন। ২০১৯ সালে ১ লক্ষের বেশি ভোটে জয় পেয়েছিলেন দেব। ২০২৪-এ ঘাটাল থেকে হ্যাট্রিক করার লড়াইয়ে মাঠে নেমে পড়েছেন তৃণমূলের তারকা প্রার্থী। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee)। এবারে তৃণমূলের ‘ব্রহ্মাস্ত্র’ ঘাটাল মাস্টার প্ল্যান

দেব-হিরণের দ্বৈরথে হাইভোল্টেজ ঘাটাল, তৃণমূলের তারকা প্রার্থীর হয়ে প্রচারের ময়দানে অভিষেক

দেব-হিরণের দ্বৈরথে হাইভোল্টেজ ঘাটাল, তৃণমূলের তারকা প্রার্থীর হয়ে প্রচারের ময়দানে অভিষেক

জানা যায়, আগামী ৭ তারিখ প্রচারের ফাঁকেই ঘাটালের দলীয় কার্যালয়ে সাত বিধানসভার তৃণমূল নেতা, বিধায়কদের নিয়ে বৈঠক করার কথা ছিল দেবের। তবে আপাতত সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোড শো করবেন দেবআগামী ২৫ মে, ষষ্ঠ দফায় ভোট হবে ঘাটাল লোকসভা কেন্দ্রে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত