‘খোলা আছে বিজেপির দ্বার, যোগ না দিলে ঠিকানা তিহাড়’, নতুন মামলা দায়েরের পর মহুয়া-উবাচ

Mohua Moitra: মঙ্গলবারই মহুয়া মৈত্রর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে ইডি। বিদেশি মুদ্রা আইন বা FEMA-এর অধীনে মামলা চলছে বিরুদ্ধে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

‘খোলা আছে বিজেপির দ্বার, যোগ না দিলে ঠিকানা তিহাড়’! তাঁর বিরুদ্ধে নতুন মামলা দায়েরের পর বিজেপির বিরুদ্দে সুর চড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। মঙ্গলবারই তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিদেশি মুদ্রা আইন বা FEMA-এর অধীনে মামলা চলছে মহুয়া বিরুদ্ধে।

আরও পড়ুন: নজরবন্দি অর্জুন! পুলিশের বিরুদ্ধে হাই কোর্টে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী

নিজের এক্স হ্যান্ডেলে মহুয়া লিখেছেন, ‘খুলে হ্যায় বিজেপি কে দ্বার/ আ যাও নহি তো অব কে বার তিহাড়’, যার বাংলা তর্জমা করলে কিছুটা এরকম হতে পারে, ‘খোলা আছে বিজেপির দ্বার, যোগ না দিলে ঠিকানা তিহাড়’। অর্থাৎ, বিজেপি যে ওয়াশিং মেশিনের কাজ করছে বলে বিরোধীরা বারংবার অভিযোগ করে আসছেন সেই অভিযোগেই ঘৃতাহুতি দিলেন মহুয়া।

'খোলা আছে বিজেপির দ্বার, যোগ না দিলে ঠিকানা তিহাড়', নতুন মামলা দায়েরের পর মহুয়া-উবাচ
‘খোলা আছে বিজেপির দ্বার, যোগ না দিলে ঠিকানা তিহাড়’, নতুন মামলা দায়েরের পর মহুয়া-উবাচ

দিন কয়েক আগেই ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তলব করা হয় মহুয়ার ‘প্রাক্তন বন্ধু’ ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও। কিন্তু হাজিরা এড়িয়ে যান মহুয়া। নির্বাচনের প্রচারে ব্যস্ত আছেন বলে জানিয়ে দেন গোয়েন্দাদের।

'খোলা আছে বিজেপির দ্বার, যোগ না দিলে ঠিকানা তিহাড়', নতুন মামলা দায়েরের পর মহুয়া-উবাচ

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ করে লোকসভার এথিক্স কমিটি। অভিযোগ ছিল, বন্ধু তথা ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া। যদিও সে অভিযোগ অস্বীকার করে মহুয়া বলেছিলেন, তিনি কিছু ‘উপহার’ পেয়েছিলেন তাঁর বন্ধুর কাছ থেকে কিন্তু তার সঙ্গে সংসদে প্রশ্ন করার কোনও সম্পর্ক নেই।

‘খোলা আছে বিজেপির দ্বার, যোগ না দিলে ঠিকানা তিহাড়’, নতুন মামলা দায়েরের পর মহুয়া-উবাচ

'খোলা আছে বিজেপির দ্বার, যোগ না দিলে ঠিকানা তিহাড়', নতুন মামলা দায়েরের পর মহুয়া-উবাচ
‘খোলা আছে বিজেপির দ্বার, যোগ না দিলে ঠিকানা তিহাড়’, নতুন মামলা দায়েরের পর মহুয়া-উবাচ

সাংসদ পদ খারিজ হলেও এই মুহূর্তে মহুয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তদন্তের সুপারিশ করেছে সংসদ। সেই অনুযায়ী লোকপালের নির্দেশে ইডি এবং সিবিআই যৌথভাবে তদন্ত করছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। একই সঙ্গে আবার যোগ হয়েছে আর্থিক তছরুপের মামলাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন