নজরবন্দি অর্জুন! পুলিশের বিরুদ্ধে হাই কোর্টে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী

Arjun Singh: বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তাঁর ওপর সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে পুলিশ! এই রকম চাঞ্চল্যকর অভিযোগ এনে কলকাতা হাই কোর্টে মামলা করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তাঁর ওপর সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে পুলিশ! এই রকম চাঞ্চল্যকর অভিযোগ এনে কলকাতা হাই কোর্টে মামলা করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। তাঁর বাড়িতে কারা আসছে, যাচ্ছে তা নাকি নজরে রাখছে পুলিশ। মঙ্গলবার আদালতের দ্বারস্থ হয়ে এই নজরদারি থেকে মুক্তি চাইলেন সদ্য দলত্যাগকারী ব্যারাকপুরের দাপুটে নেতা।

আরও পড়ুন: নির্বাচনী ময়দানে অভিনব প্রতিবাদ, ভোট-আবহে সামনে এল ‘সরস্বতী ভাণ্ডার’

আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে ফের একবার বিজেপিতে নাম লিখিয়েছেন অর্জুন সিংহ। তাঁকে প্রার্থীও করেছে পদ্ম শিবির। সেই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। পার্থকে হারাবেন বলে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন অর্জুন। এরই মধ্যে তিনি পুলিশের বিরুদ্ধে নজরদারির অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন।

নজরবন্দি অর্জুন! পুলিশের বিরুদ্ধে হাই কোর্টে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী
নজরবন্দি অর্জুন! পুলিশের বিরুদ্ধে হাই কোর্টে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী

দিন কয়েক আগেই মুকুল রায়ের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন অর্জুন সিংহ। তার আগে সিপিআইএম-এর তড়িৎ বরণ তোফদারের সঙ্গেও সাক্ষাৎ হয় তাঁর। ব্যারাকপুর কেন্দ্রে যে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে তা কার্যত নিশ্চিত। এর আগেও বারংবার দলবদল করেছেন অর্জুন তবুও তাঁকে হারানো সম্ভব হয়নি। এবার পার্থ পারেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলের আলোচনা জারি রয়েছে।

নজরবন্দি অর্জুন! পুলিশের বিরুদ্ধে হাই কোর্টে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী

নজরবন্দি অর্জুন! পুলিশের বিরুদ্ধে হাই কোর্টে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী

আজ ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ শোনার পর মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা। বিজেপিতে যোগদানের পরেই নিরাপত্তা বেড়েছে অর্জুনের। ‘জেড ক্যাটেগরি’-এর সুরক্ষা পাচ্ছেন তিনি।

নজরবন্দি অর্জুন! পুলিশের বিরুদ্ধে হাই কোর্টে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত