তদন্তকারী সংস্থা যেভাবে কাজ করতে তা ভীষণ দুঃখের। তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মিলবে না৷ আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং জানিয়েছেন, একনায়কতন্ত্রের চুড়ান্ত পর্যায় চলছে৷ আপনি এক ভালো মানুষ এবং ভালো শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করে মোটেই ভালো কাজ করলেন না মোদিজি। একদিন আপনার একনায়কতন্ত্রের অবসান হবেই৷
দিল্লির পুরোভোটে বিজেপিকে ধুয়ে মুছে ফেলার পর পশ্চিমবঙ্গের দিকে হাত শক্ত করছে আম আদমি পার্টি।এখন অনেক বেশী আত্মবিশ্বাসী কেজরিওয়ালের দল। ধীরে ধীরে পশ্চিমবঙ্গেও মাথা চাড়া দিচ্ছে তাঁরা।
১৫ বছর পর রাজধানীর গদি হাতছাড়া হল বিজেপির। দিল্লিতে ২৫০ আসনের দিল্লি পুরনিগমে ম্যাজিক ফিগার ১২৬ পেরিয়ে গিয়েছে আম আদমি পার্টি। আরও একাধিক আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে বিজেপি জিতেছে ৯৭টি আসন।
আসন্ন নির্বাচনে টিকিট দেয়নি দল। সেই প্রতিবাদে টাওয়ারে চড়ে বসলেন প্রাক্তন আপ কাউন্সিলর হাসিব-উল-হাসান। ঘটনাটি ঘটেছে শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে একটি টাওয়ারে। কাউন্সিলরের এই কাণ্ড দেখে ধুন্ধুমার পরিস্থিতি ওই এলাকাজুড়ে।
রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে গুজরাটের একটি সরকারি স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সফর বুধবার সামাজিক মাধ্যমে নজর কেড়েছে৷ ঘটনাটি গুজরাটের পাবলিক স্কুল সিস্টেমকে আধুনিকীকরণের উদ্দেশ্যে একটি প্রকল্প চালু করার অংশ ছিল।
বিজেপি গোপন তথ্য ফাঁস করে কেন্দ্রের শাসক দলকে বিড়ম্বনায় ফেলেছে আম আদমি পার্টি। এবার বিজেপির বিরুদ্ধে আরও বিস্ফোরক মন্তব্য করে বসলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপিতে যোগদান করেছেন ২৭৭ জন বিধায়ক।
যে কোনওভাবে সরকার ভাঙার পরিকল্পনা করছে বিজেপি। তাই একদিকে আবগারি নীতি নিয়ে উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। অন্যদিকে, টাকার বিনিময়ে বিধায়কদের কেনার চেষ্টা করছে বিজেপি। দলবদলে ২০ কোটি টাকা দেওয়া হবে। বিস্ফোরক অভিযোগ তুললেন আপ নেতৃত্ব। বুধবার সাংবাদিক বৈঠক করে কার্যত বোমা ফাটালেন পাঁচ জন আপ বিধায়ক।