নজরবন্দি ব্যুরোঃ ১৫ বছর পর রাজধানীর গদি হাতছাড়া হল বিজেপির। দিল্লিতে ২৫০ আসনের দিল্লি পুরনিগমে ম্যাজিক ফিগার ১৩৪ পেরিয়ে গিয়েছে আম আদমি পার্টি। আরও একাধিক আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে বিজেপি জিতেছে ৯৭টি আসন। আরও ১০ আসনে এগিয়ে গেরুয়া শিবির। কংগ্রেসের দখলে গিয়েছে মাত্র ১০টি ওয়ার্ড।
এই ফলাফলের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান বলেছেন, বিজেপির ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করেছেন মানুষ। তারই প্রমাণ দিল্লি নগরনিগমের ফলাফল। গত ৪ ডিসেম্বর দিল্লিতে পুর নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে তার গণনা শুরু হয়েছে। তাৎপর্যপূর্ণ হল, এবার ভোটের পর বুথ ফেরত তামাম সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে দিল্লিতে গদিতে বসতে চলেছে আপ।

এদিন গণনা শুরু হতেই কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মণীশ সিসোদিয়া, রাঘব চাড্ডা-সহ আপের নেতারা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মানও পৌঁছে গেছিলেন কেজরিওয়ালের বাড়িতে। পুরভোটে এক্সিট পোলের ফলাফল দেখে উদযাপনের পুরোদস্তুর প্রস্তুতিও করে রেখেছিল আপ।
Counting for #DelhiMCDPolls concludes | AAP wins 134 seats, BJP 104, Congress 9 and Independent 3. pic.twitter.com/ddyPO89lFN
— ANI (@ANI) December 7, 2022
দিল্লিতে মুখ পুড়ল বিজেপির, পুরসভায় ম্যাজিক দেখাল AAP
আপের এই ঝড়ে অবশ্য বিজেপির মতোই ধাক্কা খেয়েছে কংগ্রেসও। উল্লেখ্য, দিল্লির এই জয় গুজরাট এবং হিমাচল প্রদেশের ফলপ্রকাশের ঠিক আগের দিন আম আদমি পার্টিকে স্বস্তি দেবে। কারণ বুথ ফেরত সমীক্ষার ফলাফল বলছে, গুজরাট এবং হিমাচলে আপ প্রত্যাশিত ফল করতে পারছে না।



