নজরবন্দি ব্যুরো: রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে গুজরাটের একটি সরকারি স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সফর বুধবার সামাজিক মাধ্যমে নজর কেড়েছে৷ ঘটনাটি গুজরাটের পাবলিক স্কুল সিস্টেমকে আধুনিকীকরণের উদ্দেশ্যে একটি প্রকল্প চালু করার অংশ ছিল। এ সময় প্রধানমন্ত্রীকে স্মার্ট ক্লাসে শিশুদের মধ্যে বসে ‘ক্লাস’ নিতে দেখা যায়। প্রধানমন্ত্রীর এসব ছবি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে।
আরও পড়ুন: কালীপুজোর দিনও মধ্য রাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো, জেনে নিন সময়


শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আর এই ঘটনা চোখ এড়ায়নি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির। “স্বাধীনতার ৭৫ বছর পরে হতে পারে, কিন্তু আমরা খুশি যে সরকারী স্কুল এবং দরিদ্রদের জন্য শিক্ষা মূলধারার রাজনৈতিক আলোচনার অংশ হয়। এটি আমাদের সবচেয়ে বড় সাফল্য” বলেছেন কেজরিওয়াল। শুধু তাই নয় তিনি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীক।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, প্রধানমন্ত্রীকে সারা দেশে সরকারি স্কুলগুলিকে আপগ্রেড করতে AAP-এর দক্ষতা ব্যবহার করা উচিত। “প্রধানমন্ত্রী মহোদয়, আমরা দিল্লিতে শিক্ষার ক্ষেত্রে একটি দুর্দান্ত কাজ করেছি। পাঁচ বছরে দিল্লির সমস্ত সরকারী স্কুলগুলিকে উজ্জ্বল করা হয়েছিল। সারা দেশের স্কুলগুলি পাঁচ বছরে এই জায়গায় পৌঁছতে পারে। আমাদের অভিজ্ঞতা আছে। এর জন্য আমাদের সম্পূর্ণ ব্যবহার করুন।এটি দেশের জন্য কাজ” তিনি হিন্দিতে টুইট করেছেন।
গুজরাটে শিশুদের সাথে ক্লাস করছে প্রধানমন্ত্রী ! শুরু হল রাজনৈতিক বিতর্ক



দিল্লির আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ বলেন, “শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ ভাল। কিন্তু তা সরকারের শেষবেলায় কেন? আসলে এই সরকারের আপের ভাল কাজের সামনে চাপে পড়ে গিয়েছে। সেই কারণে যে কোনও ভাবে মণীশকে গ্রেফতারির ছক কষছে বিজেপি।” যদিও গেরুয়া শাসনে গুজরাটে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক বদল এসেছে বলে দাবি করেছেন মোদি। তিনি বলেন, গত দুই দশকে রাজ্যের শিক্ষার ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে তা আগে দেখা যায়নি।







