Kolkata Metro: কালীপুজোর দিনও মধ্য রাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো, জেনে নিন সময়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুর্গাপুজোর পর কালীপুজোর দিনও অর্থাৎ সোমবার মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো। তাছাড়া দীপাবলি উপলক্ষেও কালীপুজোর পরদিন অর্থাৎ মঙ্গলবার বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো । মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে ওই দু’দিন মেট্রোর প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচি জানানো হয়েছে।

আর পড়ুনঃ সুপ্রিম ধাক্কা তৃণমূল বিধায়ক মানিকের, থাকতে হবে ইডি হেফাজতেই

পাশাপাশি অতিরিক্ত ট্রেনও চলবে ওইদিন। রাত বারোটায় শেষ ট্রেনটি কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। মোট ১২টি বিশেষ ট্রেন ওই দিন রাতে চালানো হবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘রাজ্যবাসীকে এটা মেট্রো রেলের দীপাবলির উপহার। এবারই প্রথম কালীপুজোর দিন গভীর রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কালীপুজোর দিনও মধ্য রাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো, জেনে নিন সময়

মেট্রো রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুসারে ঐদিন কবি সুভাষ থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯ টা ৫৪ মিনিটে । অপরদিকে দক্ষিনেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে ৯ টা ৪৮ মিনিটে । এবং দুই দিক থেকেই দিনের শেষ মেত্র ছাড়বে রাত বারোটার সময় । ঐদিন মাঝরাত পর্যন্ত চলবে মোট ২০০ টি মেট্রো ।

কালীপুজোর দিনও মধ্য রাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো, জেনে নিন সময়
কালীপুজোর দিনও মধ্য রাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো, জেনে নিন সময়

আপ লাইনে ১০০ টি এবং ডাউন লাইনে ১০০ টি । প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫০ মিনিটে । এবং শেষ মেট্রো মিলবে ২৫ শে অক্টোবর রাত ১ টা ৫ মিনিটে । অপর দিকে ২৫ অক্টোবর, দীপাবলির দিন মোট ১৮৮টি মেট্রো (আপ এবং ডাউনে ৯৪টি করে) পরিষেবা দেবে।

6 13

কালীপুজোর দিনও মধ্য রাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো, জেনে নিন সময়

ওই দিন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে শেষ বিশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩৫ মিনিটে। এছাড়া কালীপুজো এবং দীপাবলির দু’দিনই মেট্রো রেলের নিয়মিত পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫০ মিনিটে। ওই দুদিন দক্ষিণেশ্বর ও কালীঘাটে প্রচুর ভক্ত সমাগম হয়। তাদের কথা মাথায় রেখেই মেট্রোর এই পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত