AAP: দলবদলে ২০ কোটি, বিজেপির ষড়যন্ত্র রুখতে বৈঠকে বসছে কেজরিওয়াল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যে কোনওভাবে সরকার ভাঙার পরিকল্পনা করছে বিজেপি। তাই একদিকে আবগারি নীতি নিয়ে উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। অন্যদিকে, টাকার বিনিময়ে বিধায়কদের কেনার চেষ্টা করছে বিজেপি। দলবদলে ২০ কোটি টাকা দেওয়া হবে। বিস্ফোরক অভিযোগ তুললেন আপ নেতৃত্ব। বুধবার সাংবাদিক বৈঠক করে কার্যত বোমা ফাটালেন পাঁচ জন আপ বিধায়ক।

আরও পড়ুনঃ Congress: ইউটিউব থেকে গায়েব কংগ্রেসের অফিসিয়াল চ্যানেল, কারা করছে এই ষড়যন্ত্র?

তাঁদের সরাসরি অভিযোগ, দলত্যাগের জন্য চার জন বিধায়কদের ২০ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপির তরফে। দলবদল না করলে প্রাণে মারার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিধায়কদের। এমনটাও বিস্ফোরক অভিযোগ করছেন তাঁরা। এমনকি সিবিআই ও ইডির ভয় দেখানো হয়েছে বলে মন্তব্য বিধায়কদের।

দলবদলে ২০ কোটি, বিজেপির প্রস্তাব জনসমক্ষে তুলে ধরল আপ 
দলবদলে ২০ কোটি, বিজেপির প্রস্তাব জনসমক্ষে তুলে ধরল আপ

এদিন আপ সাংসদ সঞ্জয় সিং জানিয়েছেন, এভাবে মোদি সরকারের একাধিক ষড়যন্ত্রের পরিকল্পনা পরকাশ্যে আনবেন। আগামীকাল সমস্ত বিধায়কদের বৈঠকে বসতে চান অরবিন্দ কেজরিওয়াল। আপ মুখপাত্রের কথায়, একেবারে মহারাষ্ট্রের কায়দায় সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

তাঁর কথায়, আপ বিধায়ক অজয় দত্ত, সঞ্জীব ঝাঁ, সোমনাথ ভারতী এবং কুলদীপ কুমারের সঙ্গে যোগাযোগ করেছিল। গেরুয়া শিবিরে যোগ দিলে প্রত্যেককে ৫ কোটি টাকা দেওয়া হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁরা যদি আরও বিধায়ক ভাঙিয়ে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ২৫ কোটি টাকা দেওয়া হবে বলে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল বলে জানান আপ সাংসদ।

দলবদলে ২০ কোটি, বিজেপির প্রস্তাব জনসমক্ষে তুলে ধরল আপ 

দলবদলে ২০ কোটি, বিজেপির প্রস্তাব জনসমক্ষে তুলে ধরল আপ 
দলবদলে ২০ কোটি, বিজেপির প্রস্তাব জনসমক্ষে তুলে ধরল আপ

এর আগে মনীশ সিসোদিয়াকে দলবদলের প্রস্তাব দেওয়া হয়েছিল। ট্যুইট করে মনীশ জানিয়েছেন, আমার কাছে বিজেপির বার্তা এসেছে- আমি যদি আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিই, তবে সিবিআই-ইডির সমস্ত মামলা বন্ধ করে দেওয়া হবে। বিজেপির উদ্দেশে আমার জবাব- আমি মহারাণা প্রতাপের বংশধর, আমি রাজপুত। আমি মাথা কেটে ফেলব, তবুও দুর্নীতিগ্রস্ত-চক্রান্তকারীদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে করা যাবতীয় মামলা মিথ্যা। যা করার করে নিন। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর