Congress: ইউটিউব থেকে গায়েব কংগ্রেসের অফিসিয়াল চ্যানেল, কারা করছে এই ষড়যন্ত্র?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হঠাৎ ইউটিউব থেকে ডিলিট হয়ে গেল কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ দুপুর থেকে ইউটিউবে দেখা যাচ্ছেনা কগ্রেসের অ্যাকাউন্ট। তারপর কংগ্রেসের সরকারি টুইটার হ্যান্ডেলে বিবৃতির আকারে জানানো হয়, তাঁদের ইউটিউব চ্যানেলটি ‘ডিলিট’ হয়েছে। এবং তাঁরা ইতিমধ্যে গুগল এবং ইউটিউবের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার জোড়া AK 47, বিরাট অভিযানে ED

টুইটারে বিবৃতি দিয়ে তাঁরা জানান, এই চ্যানেল ডিলিট হওয়ার কারণ কী, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে কোনও টেকনিক্যাল কারণ নাকি অন্তর্ঘাত সেটাও তদন্ত করে দেখা হবে। উল্লেখ্য, আজই পদত্যাগ করেছেন, জাতীয় কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল। তবে, কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিলের পদত্যাগ সাথে ইউটিউব থেকে কংগ্রেসের অ্যাকাউন্ট ডিলিট হওয়ার কোন সম্পর্ক আছে কিনা সেটাই এখন দেখার।

ইউটিউব থেকে গায়েব কংগ্রেসের অফিসিয়াল চ্যানেল, কারা করছে এই ষড়যন্ত্র
ইউটিউব থেকে গায়েব কংগ্রেসের অফিসিয়াল চ্যানেল,কারা করছে এই ষড়যন্ত্র?

সোনিয়া গান্ধীকে লেখা এক চিঠিতে জয়বীর লেখেন, ‘আমি দুঃখের সাথে বলতে চাই যে এখন জনগণ ও দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয় না। বরং ক্রমাগত বাস্তবতাকে উপেক্ষা করে ছদ্মবেশী নেতাদের স্বার্থপরতা দ্বারা প্রভাবিত হয় দলের সিদ্ধান্ত।’ উল্লেখ্য, পদত্যাগের আগে জয়বীর কংগ্রেসের সর্বকনিষ্ঠ জাতীয় মিডিয়া প্যানেলিস্ট ছিলেন।

ইউটিউব থেকে গায়েব কংগ্রেসের অফিসিয়াল চ্যানেল, কারা করছে এই ষড়যন্ত্র?

ইউটিউব থেকে গায়েব কংগ্রেসের অফিসিয়াল চ্যানেল, কারা করছে এই ষড়যন্ত্র
ইউটিউব থেকে গায়েব কংগ্রেসের অফিসিয়াল চ্যানেল, কারা করছে এই ষড়যন্ত্র?

এদিকে কংগ্রেসের পরবর্তী সভাপতি পদে কে বসতে চলেছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, রাহুল গান্ধী এখনও এই পদে বসতে নারাজ। শুধু তাই নয়, তিনি চান না যে প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধী এই পদে বসুক। তিনি অ-গান্ধী কাউকেই এই পদে দেখতে চাইছেন। এই আবহে পরবর্তী কংগ্রেস সভাপতির সম্ভাব্য নাম নিয়ে জোর জল্পনা দিল্লির রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর