নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম জড়িয়েছে। গত মাসেই ইডির এক দল অভিযান চালায় নিউ আলিপুরের ওই অফিসে। টানা ১৮ ঘণ্টার তল্লাশির পর জরুরী কিছু নথি নিয়ে বেরিয়ে আসেন তারা।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কেস ডায়রি নিয়ে আদালতের ভিতরেই প্রবল দ্বিধায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কোন কেস ডায়রি পেশ করতে হবে তা বুঝতেই পারল না তারা। পরিস্থিতি বোঝাতে আসরে নামলেন খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
ইডি ইতিমধ্যেই মেল মারফত ব্যখ্যা দিয়েছে। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট নয় লালবাজার। তাই পাল্টা মেল পাঠিয়ে একজন ইডি আধিকারিককে সশরীরে এসে ব্যখ্যা দিতে তলব করা হয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য অধীনস্থ তদন্তকারী সংস্থা সিআইডি-র তদন্তে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিনের শুনানিতে আদালতে অস্বস্তিতে পড়তে হল রাজ্যকেও। ভুয়ো নিয়োগপত্র বানিয়ে নিজের স্কুলেই ছেলেকে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই দুর্নীতির তদন্তভার সিআইডিকে দিয়েছিল আদালত। কিন্তু তদন্তের অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।
টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগে মুর্শিদাবাদের চারজন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এরপরই বাঁকুড়ার ৭ জন প্রাথমিকের শিক্ষককে তলব করা হয়েছিল নিজাম প্যালেসে। এবার সিবিআই স্ক্যানারে আরও এক জেলা কোচবিহারের ৩০ জন প্রাথমিকের শিক্ষক। বৃহস্পতিবার অর্থাৎ আজই তাঁদের সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল।