নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী মানিক ভট্টাচার্য। এই প্রথম কলকাতা হাইকোর্ট নিয়োগের দুর্নীতি মামলায় ধৃত কারও জামিনের আবেদন মঞ্জুর করলেন। সোমবার মানিক পত্নীকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়।
বৃহস্পতিবার এই ফের ইডি আদালতে খারিজ হল প্রাক্তন মন্ত্রীর জামিনের আর্জি। আদালতের অর্ডার কপিতে তাঁর প্রসঙ্গে উল্লেখ করা হল, 'মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন'।
বাংলা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের শংসাপত্র খতিয়ে দেখার নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অভিযোগ উঠেছে, এমন অনেকেই আছে যারা ভুয়ো শংসাপত্র নিয়ে চাকরি করছে। ইতিমধ্যেই ওই রাজ্যের শিক্ষা দফতরকে কাজ শুরু করতে বলা হয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তদন্ত চালিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি একের পর এক চাঞ্চল্যকর তথ্যের মুখোমুখি হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, মানিক ভট্টাচার্যের সঙ্গে সরাসরি যোগ পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে বিপুল টাকার আর্থিক লেনদেন হয়েছে বলেও দাবি তদন্তকারীদের। এবার আরও এক নয়া মোড় কালীঘাটের কাকুর গল্পে।
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকু। বাইপাস সার্জারি হওয়ার কথা রয়েছে তাঁর। কিন্তু পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, এই অভিযোগে জামিনের আবেদন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।