সুশান্ত মৃত্যু মামলা নিয়ে প্রেস বিবৃতি! নজিরবিহীন ঘটনা সিবিআই-এর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সুশান্ত মৃত্যু মামলা নিয়ে প্রেস বিবৃতি! নজিরবিহীন ঘটনা সিবিআই-এর। সোমবার সিবিআই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে নজিরবিহীনভাবে প্রেস বিবৃতি জারি করল। এদিন প্রেস বিবৃতি জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে- ‘পেশাদার ভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।

আরও পড়ুনঃ কৃষকদের প্রতারিত করছে বিজেপি সরকার, তোপ কংগ্রেসের।

সুশান্ত মৃত্যু মামলা নিয়ে প্রেস বিবৃতি! সিবিআই জানিয়েছে, এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখাচ্ছে, এবং কোনওরকম সম্ভাবনাই আমাদের তরফে উড়িয়ে দেওয়া হয়নি আজকের তারিখ পর্যন্ত। তদন্ত জারি রয়েছে…’কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর আগেও হাই প্রোফাইল মামলার তদন্ত করেছে।

আরুষি হত্যাকান্ড থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলা। পশুখাদ্য মামলা, তেলঘি কান্ড, বোফর্স তদন্ত সহ নানা দুর্নীতি মামলায় রাজনৈতিক রাঘববোয়ালদের জড়িত থাকা কিংবা জড়িত থাকার সম্ভাবনার মধ্যেও আজকের দিনের মতো প্রেস বিবৃতি অতীতে জারি করতে হয়নি।

প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্তে নেমে সিবি আইকে বারেবারে বিরোধী দলের সমালোচনার মুখে পড়তে হয়েছে। সিবিআই প্রধানমন্ত্রী দফতরের অধীনে। কেন্দ্রের ক্ষমতায় যে দলই আসুক তারাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক বদলা নেওয়ার হাতিয়ার হিসেবে কাজে লাগায়, এমন অভিযোগে সিবিআইকে বিদ্ধ হতে হয়েছে। কিন্তু সিবিআইকে অতীতে কখনই প্রেস বিবৃতি জারি করতে হয়নি। নজিরবিহীনভাবে সুশান্ত মৃত্যুর তদন্ত নিয়ে সিবিআইকে প্রেস বিবৃতি জারি করতে হল।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত