নজরবন্দি ব্যুরো: কৃষকদের প্রতারিত করছে বিজেপি সরকার, তোপ কংগ্রেসের। বিজেপি সরকার কালা আইন এনে দেশের কৃষকদের প্রহার করে চলেছে। বিজেপির কৃষক বিরোধী সিদ্ধান্ত কৃষকদের প্রতারিত করার কাজ করেছে,’ এমন ভাষাতেই কংগ্রেস সদ্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সই করা তিন কৃষি আইনের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে। কংগ্রেস নিজেদের মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নয়া কৃষি বিল নিয়ে টুইট করে লিখেছে,’ভারত রুখে দাঁড়িয়েছে বিজেপির কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ উত্তরকন্যায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


কৃষকদের প্রতারিত করছে বিজেপি সরকার, তোপ কংগ্রেসের। প্রসঙ্গত, বিগত ২০ তারিখ কৃষি বিল পাশের পর গত রবিবার রাতেই তিনটি কৃষি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে আইনে পরিণত হয়েছে বিল তিনটি। এরপরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দিল্লি। জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ ইন্ডিয়া গেটের সামনে ১৫-২০ জন কৃষকের একটি দল জড়ো হয়। সেখানে একটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারিরা। সঙ্গে কংগ্রেসের সমর্থনে বেশ কিছুক্ষণ ধরে প্রতিবাদ চলে।
এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।সূত্র মারফৎ এও খবর পাওয়া যাচ্ছে, কংগ্রেসের প্রাক্তণ সভাপতি রাহুল গান্ধী পাঞ্জাবে কৃষক আন্দোলনে যোগ দেবেন। কারণ, এই বিক্ষোভকে হাতিয়ার করেই জাতীয় রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা বাড়িয়ে তুলতে মরিয়া কংগ্রেস। এর পাশাপাশি হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও চলছে আন্দোলন।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অমৃতসর-দিল্লি রেললাইনের উপর অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন কৃষকেরা। পাঞ্জাবে আন্দোলনে নেমেছে এনডিএ-র প্রাক্তন জোট শরিক অকালি দলও। তাঁরা বিরোধীদের একজোট হয়ে প্রতিবাদ দেখানোর ডাক দিয়েছেন।










