উত্তরকন্যায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ উত্তরকন্যায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকেই সড়কপথে নৌকাঘাট হয়ে তিনি পৌঁছান উত্তরকন্যা। সেখানেই অতিথিনিবাস কন্যাশ্রীতে থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুনঃ রাজ্যের শিক্ষাঙ্গনে কবে শুরু হচ্ছে পঠন-পাঠন? ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়।

অন্যদিকে বুধবার দার্জিলিং,কালিম্পং এবং কোচবিহারকে নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে তার। এদিকে আজ মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন জায়গায় প্রচুর সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন। এদিন নৌকাঘাটে ঢাক বাজিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান তৃণমূল যুব কংগ্রেসের নেতাকর্মীরা। পাশাপাশি কাওয়াখালি, উত্তরকন্যার সামনেও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয় তৃণমূলের তরফে।

আট মাস পরে মুখ্যমন্ত্রীর এই শিলিগুড়ি সফরকে ঘিরে যথেষ্ট উত্তেজনা তৈরী হয়েছে। উত্তরের পাঁচ জেলাকে নিয়ে তিনি এদিন প্রশাসনিক বৈঠক করবেন। এরই ফাঁকে তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের উদ্বোধন করবেন। জানা গেছে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মুখ্যসচিব এবং সরাষ্ট্রসচিব ছাড়া কেউ আসছেন না। যদি প্রয়োজন হয় মুখ্যমন্ত্রী বাকি আমলাদের সাথে ভিডিও কনফারেনসের মাধ্যমে কথা বলবেন ।মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার এবং কোচবিহার নিয়েও কথা বলবেন প্রশাসনিক কর্তাদের সাথে। এবারের মুখ্যমন্ত্রীর সফরসূচি কোভিড প্রটোকল মেনেই করা হবে বলে খবর পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী এবারে সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেনসের মাধ্যমে উত্তর দেবেন।১লা অক্টোবর মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে যাবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন