সুশান্ত মৃত্যু নিয়ে এইমস এর রিপোর্ট, প্রধানমন্ত্রীকে পুনর্মূল্যায়ণ করার আর্জি প্রবীণ সাংসদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত মৃত্যু নিয়ে এইমস এর রিপোর্ট, প্রধানমন্ত্রীকে পুনর্মূল্যায়ণ করার আর্জি প্রবীণ সাংসদের ।সুশান্ত মৃত্যু নিয়ে বিতর্ক কিছুতেই যেন মিটেও মিটছে না।গত জুনে মুম্বাই এর ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। কেঁচো খুঁড়তে কেউটে বেরনোর মত উঠে এসেছে মাদক চক্রের মত গম্ভীর দিক। সুশান্তের বান্ধবী রিয়া সহ বেশ কয়েকজন জেলেও গেছে।আর এবার বিতর্কের কেন্দ্র এইমসের দেওয়া সুশান্তের মৃত্যু রিপোর্ট।

আরও পড়ুনঃপুজোর পরেই কি লোকাল ট্রেন চলবে? কি জানালো পূর্ব রেল জানুন বিস্তারিত।

যে রিপোর্টে সুশান্ত সিং রাজপুতের খুনের তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স তথা এইমস। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত জানিয়ে দিয়েছেন, আত্মহত্যাই করেছেন বলিউড অভিনেতা। এবার এইমসের সেই মেডিক্যাল রিপোর্টটি পুনর্মূল্যায়ণ করার আরজি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর চিঠিতে তিনি এইমসের রিপোর্টের কিছু ত্রুটির কথা উল্লেখ করেছেন।বৃহস্পতিবার এক টুইটে বিজেপি সাংসদ জানিয়েছেন, “যদি সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্ত সম্পর্কে ড. সুধীর গুপ্তর কমিটির পর্যালােচনার পুর্নমূল্যায়ণের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনও সাড়া না পাই, তাহলে আমার অধিকার রয়েছে জনস্বার্থে মামলা দায়ের করার। অনুচ্ছেদ ১৯ এবং ২১-এর অধীনে আমার জানার অধিকার রয়েছে সুশান্ত সিং রাজপুতের জীবন কেমন বঞ্চনার শিকার হয়েছিল তা জানার এবং দ্রুত বিচারের আবেদন জানানাের।”

সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিংও সিবিআইকে ওই রিপোর্টের ব্যাপারে বিচার করার আবেদন জানিয়েছেন। কিছু সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, প্রয়াত অভিনেতার মৃত্যুতদন্ত প্রায় শেষ করে ফেলেছে সিবিআই। এবং তারা খুব দ্রুত এ সম্পর্কে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। গত ১৫ অক্টোবর সিবিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের দাবি একেবারেই ‘অনুমানভিত্তিক’ ও ‘ভ্রান্ত’।গতকালই সুশান্ত প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুলেছেন হৃতিক রােশনের মা পিঙ্কি রােশন। নিজের ইনস্টাগ্রাম প্রােফাইলে সুশান্তের ছবি শেয়ার করেছেন পিঙ্কি। আরেকটি ছবি শেয়ার করেছেন তিনি যাতে লেখা, “সকলেই সত্য জানতে চান, কিন্তু কেউই সত্য বলতে চান না। নিজের এই পােস্টে কাকে ইঙ্গিত করেছেন হৃতিক রােশনের মা, সেই প্রশ্ন উঠেছে নেটদুনিয়ায়।

সুশান্ত মৃত্যু নিয়ে এইমস এর রিপোর্ট, প্রধানমন্ত্রীকে পুনর্মূল্যায়ণ করার আর্জি প্রবীণ সাংসদের ।পাশাপাশি পােস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে কেউ মন্তব্য করেছেন, সত্য নিজের পথ ঠিক খুঁজে নেবে। কেউ আবার বলেছেন দোষীরা ঠিক কর্মফল পাবেন। গত ১৪ জুন সুশান্তের মৃতদেহ পাওয়া যায় তাঁর বান্দ্রার ফ্ল্যাটে। মুম্বই পুলিশ প্রাথমিক ভাবে তদন্ত শুরু করলেও পরে তদন্তের ভার গ্রহণ করে সিবিআই

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত