Sridevi: শ্রীদেবীর ৬০তম জন্মদিনে গুগল সার্চে বিশেষ ডুডল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী। বহু সুপারহিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। কিন্তু হটাৎ করেই আজ থেকে ঠিক পাঁচ বছর আগে তিনি সকলকে ছেড়ে চলে যায়। আজ সেই সুন্দরী বলিঅভিনেত্রীর জন্মদিন। বেঁচে থাকলে তিনি ৬০ এ পা দিতেন। তবে তার জন্মদিনের এই বিশেষ দিনে গুগল অভিনেত্রীকে সম্মান জানাতে বানালেন ডুডল।

আরও পড়ুনঃ বক্সঅফিসেই সমস্ত ট্রোলের জবাব দিয়ে দিলেন দেব, ২ দিনেই ব্লকবাস্টার ‘ব্যোমকেশ’

বিশ্বের বৃহত্তম ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল শ্রীদেবীর স্মৃতিতে বানিয়ে ফেললেন খুব সুন্দর একটি ডুডল। যা রীতিমত সমস্ত শ্রীদেবী অনুরাগীদের মন জয় করে ফেলেছে। তবে যদিও শুধু মাত্র শ্রীদেবী নয় যেকোনো ভারতের বড় বড় ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানাতে গুগল ডুডল বানায়।

images 2 2

শ্রীদেবীর কেরিয়ারের সময়সীমা নেহাত কম নয়। প্রায় চার দশক ধরে তিনি বলিউডে রাজত্ব করে গিয়েছেন। মাত্র চার বছর বয়েস থেকে তার অভিনয়তে হাতেখড়ি হয়েছিল।

শ্রীদেবীর ৬০তম জন্মদিনে গুগল সার্চে বিশেষ ডুডল! আপ্লূত অনুরাগীরা

63090249

তার প্রথম ছবি ছিল ১৯৬৭ সালে ‘কান্ধান করুনাই’। তিনি মুলত একটি তামিল ছবি। কারন অভিনেত্রী তার কেরিয়ারের শুরুর দিকে হিন্দি ছবি নয় বরং তামিল, তেলেগু এবং মালায়ালাম বিভিন্ন চলচ্চিত্র এমনকি বিভিন্ন ভাষায় অভিনয় করেছিলেন। তবে ১৯৭৬ সালে, তিনি কে. বালাচন্দরের চলচ্চিত্র ‘মুন্দ্রু মুদিচু’ তে অভিনয় করার পর থেকে তিনি জনপ্রিয়তা পান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন