Byomkesh O Durgo Rahosyo: বক্সঅফিসেই সমস্ত ট্রোলের জবাব দিয়ে দিলেন দেব, ২ দিনেই ব্লকবাস্টার ‘ব্যোমকেশ’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই প্রথমবার দেবকে গোয়েন্দার ভুমিকায় দেখছে দর্শকেরা। ব্যোমকেশের চরিত্রে দেবকে কেমন লাগবে বা ঠিক কতটা তিনি চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পারবেন তা নিয়ে সকল অনুরাগীদের মনে কৌতূহল ছিল। এবার সমস্ত কৌতূহল মেটার পালা। মাত্র দুদিনেই বক্সঅফিসে দারুন ব্যাবসা ‘ব্যোমকেশ’ এর।

আরও পড়ুনঃ অনুমান ছিল, দু’দিনে ২৫ কোটি আয় করবে! কিন্তু তা ছাপিয়ে ১০০ কোটিরও বেশি ব্যবসা ‘জেলর’ এর

সাধারন দর্শকেরা সাধারণত ব্যোমকেশের ভুমিকায় উত্তম কুমার, অনির্বাণ ভট্টাচার্য, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় দেখে অভ্যস্ত। কিন্তু এই প্রথমবার দেবকে ব্যোমকেশ হিসেবে পেলেন দর্শকেরা। দেবের ব্যোমকেশ হওয়ার গল্প সামনে আশা মাত্রই চরম কটাক্ষের মুখে পরতে হয়েছিল অভিনেতাকে।

download 1 4যদিও এই প্রসঙ্গে এতদিন পর্যন্ত সেরকম ভাবে দেবকে মুখ খুলতে দেখা যায়নি। কিন্তু এবার বক্সঅফিসেই সমস্ত ট্রোলের জবাব দিয়ে দিলেন অভিনেতা। রীতিমত এই মুহূর্তে বক্সঅফিস কাপাচ্ছে ‘ব্যোমকেশ’। ২ দিনেই ব্লকবাস্টার এই ছবি।

বক্সঅফিসেই সমস্ত ট্রোলের জবাব দিয়ে দিলেন দেব, দুদিনেই বাজিমাত ব্যোমকেশের

download 2 3

সমস্ত প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় লেগে গিয়েছে। যার জেরে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র শোয়ের ইনস্ট্যান্ট টিকিট পেতে দর্শকদের বেগ পেতে হচ্ছে! আর এই খুশির খবর অভিনেতা নিজেই নিজের সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে দিলেন। অভিনেতা জানান “ব্লকবাস্টার সানডের জন্য ধন্যবাদ। বক্সঅফিসে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ গর্জন করছে। সবজায়গায় হাউজফুল। এই সিনেমাটা খুবই স্পেশ্যাল। অসংখ্য ধন্যবাদ দর্শকদের।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত