Jailer: অনুমান ছিল, দু’দিনে ২৫ কোটি আয় করবে! কিন্তু তা ছাপিয়ে ১০০ কোটিরও বেশি ব্যবসা ‘জেলর’ এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রজনীকান্তের জেলর নিয়ে এই মুহূর্তে সর্বত্র উত্তেজনার পারদ তুঙ্গে। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত বহু প্রতীক্ষিত ছবি জেলর। এই ছবি নিয়ে বেশিরভাগ ছবি নির্মাতাদের অনুমান ছিল ছবিটি হয়ত ২৫ কোটি আয় করবে। কিন্তু তা ভুল প্রমানিত হল।

আরও পড়ুনঃ পোশাক কখনই কারও সংস্কার নষ্ট করতে পারে নাঃ উরফি

মাত্র দুদিনে যেই ছবি সম্পর্কে আশা ছিল ২৫ কোটি আয় করবে সেই ছবি মাত্র দুদিনেই ১০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে। যদিও রজনীকান্তের ছবি নিয়ে প্রত্যাশা সকলেরই খুব বেশী থাকে। কিন্তু সেই প্রত্যাশাকেও ছাপিয়ে গেল জেলর।

GettyImages 1591448588

বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা জানায় “মাত্র দু’দিনে ১০০ কোটি টাকা ব্যবসা অবাক করা ঘটনা নয়। কারণ পাঁচটি দক্ষিণী রাজ্য, বিশেষত তামিলনাড়ু, কেরল এবং তেলেঙ্গানায় আরও ব্যবসা করবে আশা করা হয়েছিল। প্রাথমিক ভাবে কন্নড়, তামিল, মালয়ালম এবং তেলুগু ভাষাভাষী রাজ্যে ভাল ফল করেছে ছবিটি।”

অনুমান ছিল, দু’দিনে ২৫ কোটি আয় করবে! অনুমান ভুল প্রমানিত হল

images 1 4

অন্যান্য দেশ গুলির পাশাপাশি জাপানে রজনীকান্তের বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে। ছবির মুক্তির প্রথম দিনেই জাপান থেকে এক দম্প্রতি ভারতে এসে হাজির হয়েছিল। ফলে রমেশের মতে ছবিটি জাপানে মুক্তি পাওয়ার পর অবধারিত বাণিজ্যের পালে হাওয়া লাগবে। যেখানে ব্যাবসা ৫০০ কোটিকেও ছাপিয়ে যেতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত