মানিকতলায় জয়ী তৃণমূলের সুপ্তি পাণ্ডে, ৬০ হাজারের বেশি ভোটে হার বিজেপির!

উপনির্বাচনের ফলাফলে ৪ এ ৪ তৃণমূল কংগ্রেস। ৩ কেন্দ্রের পর মানিকতলা কেন্দ্রেও জয়ী সুপ্তি পান্ডে। ৬২,৩১২ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উপনির্বাচনের ফলাফলে ৪ এ ৪ তৃণমূল কংগ্রেস। ৩ কেন্দ্রের পর মানিকতলা কেন্দ্রেও জয়ী সুপ্তি পান্ডে। ৬২,৩১২ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে। বাড়ল গতবারের থেকে জয়ের মার্জিন। ৩০০০ থেকে জয়ের মার্জিন বেড়ে হলো ৬২,৩১২। এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনের দায়িত্বে থাকা কুণাল ঘোষের তত্ত্বাবধানেই এই ব্যাপক মার্জিনে জয় লাভ তৃণমূলের, মনে করছেন দলের একাংশ।

রাজ্যে ৪ বিধানসভা কেন্দ্রে হওয়া উপনির্বাচনের ফল ঘোষণা আজ। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন হল মানিকতলা বিধানসভা কেন্দ্র। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলা জেতে তৃণমূল। এরপর মাত্র দুবছর পরেই সাধন পান্ডে প্রয়াত হওয়ার পড়েই এই কেন্দ্রে হয় উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয় প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে। অপর দিকে বিজেপির তরফে প্রার্থী করা হয় কল্যাণ চৌবেকে। তবে আজ সকাল থেকে একেবারে গণনা প্রক্রিয়ার শুরু থেকেই এই কেন্দ্রে এগিয়ে থাকে তৃণমূল। অবশেষে জয় লাভ তৃণমূলের।

মানিকতলায় জয়ী তৃণমূলের সুপ্তি পাণ্ডে, ৬০ হাজারের বেশি ভোটে হার বিজেপির!

মানিকতলা বিধানসভা কেন্দ্রের দিকে আলাদাভাবে নজর দেওয়া যায় তাহলে দেখা যাবে এই কেন্দ্রে মোট বুথের সংখ্যা ২৭৭। মোট ভোটারের সংখ্যা ২১০,৪৯৩। পুরুষ ভোটারের সংখ্যা ১০৮,৪৩৫। মহিলা ভোটারের সংখ্যা ১০২,০৫০। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮। সার্ভিস ভোটারের সংখ্যা ৫৫। ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটারের সংখ্যা ১,৮১১। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা হল ৪৯৭। ১৮-১৯ বছরের ভোটারের সংখ্যা হল ২,৪৮২। ২০-২৯ বছরের সংখ্যা হল ২৭,৩২৬।

নির্বাচন কমিশনের তরফে দেওয়া রিপোর্ট অনুযায়ী ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ভোটদানের হার ছিল ৬২.৯৪ শতাংশ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল ৬৮.৫৫ শতাংশ। তবে উপনির্বাচনের দিন বিকেল ৫টা পর্যন্ত মানিকতলায় ভোট পড়েছিল ৫১.৩৯ শতাংশ। যদিও এরপরও বেশ কিছু ভোটার ভোট দানের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।

মানিকতলায় জয়ী তৃণমূলের সুপ্তি পাণ্ডে, ৬০ হাজারের বেশি ভোটে হার বিজেপির!

মানিকতলায় জয়ী তৃণমূলের সুপ্তি পাণ্ডে, ৬০ হাজারের বেশি ভোটে হার বিজেপির!

তবে ইতিমধ্যেই এই কেন্দ্রে তৃণমূল কর্মীদের মধ্যে জয়ের উচ্ছ্বাস শুরু হয়েগিয়েছে। রীতিমতো আবির খেলায় মেতেছেন কর্মীরা। এ বিষয়ে সুপ্তি পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডের বক্তব্য এই জয়ের সম্পূর্ণ অবদান পিতা প্রয়াত সাধন পান্ডের। পাশাপাশি দলের কর্মীদের অক্লান্ত পরিশ্রমেরও প্রশংসা করেছেন তিনি। একই সাথে পিছিয়ে থাকা কল্যাণ চৌবেকে “হেরো হেরো” বলে কটাক্ষও করেন কুনাল ঘোষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত