স্কুলে আরও বাড়ল গরমের ছুটি, ঠিক কবে খুলবে স্কুল?

WB School: ৩ জুন স্কুল খোলার কথা ছিল রাজ্যের স্কুল গুলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের পিছিয়ে গেল স্কুল খোলার দিন। রাজ্যের স্কুলে আরও বাড়ল গরমের ছুটি। ৩ জুন তারিখেই খুলে দেওয়া হবে রাজ্যে স্কুলগুলি। এমনই কথা ছিল। তবে সোমবার নয়া নির্দেশিকা জারি করেছে শিক্ষাদপ্তর জানিয়েছে ৩ জুন শিক্ষক-অশিক্ষক কর্মীদের স্কুলে যেতে হলেও পড়ুয়াদের এখনই যেতে হবে না।

আরও পড়ুনঃ রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার, ভোট মিটলেই সাহায্য

স্কুলে আরও বাড়ল গরমের ছুটি, ঠিক কবে খুলবে স্কুল?

তারা স্কুল যাবে আরও এক সপ্তাহ পর। অর্থাৎ রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক- মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে ১০ জুন। গরমের ছুটি চলাকালীন স্কুলগুলিতে ঘাঁটি গেড়েছিলেন ‘ভোটকর্মী’ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

school2

তাছাড়াও বহু স্কুল বুথ হিসেবেও ব্যবহৃত হয়েছে। ফলে স্কুলের অন্দরসজ্জা কিছুটা হলেও এলোমেলো হয়েছে। ৩ জুন শিক্ষক ও অশিক্ষককর্মীরা স্কুলে গিয়ে সেই সমস্ত জিনিসের গোছগাছ শুরু করবে। শিক্ষাদপ্তরের আশা, ৯ তারিখের মধ্যে সেই সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে।

স্কুলে আরও বাড়ল গরমের ছুটি, ঠিক কবে খুলবে স্কুল?

school3

তার পর ১০ তারিখ থেকে স্কুল যাওয়া শুরু করবে পড়ুয়ারা। প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জেরে গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার । গরমের জেরে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে সেই কারণেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত