রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার, ভোট মিটলেই সাহায্য

Cyclone Remal: মুখ্যমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ঘূর্ণিঝড় রেমাল ভূ-ভাগে আছড়ে পড়েছে গতরাতেই। কিন্তু তার প্রভাব এখনও রয়ে গিয়েছে। কলকাতা ও শহরতলি-সহ দক্ষিণের একাধিক জেলায় সকাল থেকে টানা বৃষ্টি চলছে। সঙ্গে বইছে দমকা বাতাসও। হাওয়া অফিস বলছে, আজ গোটা দিনই এরকম বৃষ্টি চলছে।

আরও পড়ুনঃ রেমালের প্রভাবে বির্পযস্ত ট্রেন পরিষেবা, বাতিল একগুচ্ছ লোকাল

remal 3

রেমালের প্রভাবে এই দুর্যোগের মধ্যে ইতিমধ্যেই একাধিক মৃত্যুর খবর উঠে এসেছে। কলকাতা-সহ বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যুর খবর এসেছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

remal3 4

এই অবস্থায় ভোট মিটলেই স্বজনহারা এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার X হ্যান্ডেলে পোস্ট করে একথা জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার, ভোট মিটলেই সাহায্য

remal4

তবে রাজ্য প্রশাসনের তৎপরতায় প্রাণহানি কিছুটা কম হয়েছে বলেও X হ্যান্ডেলের পোস্টে উল্লেখ করেন মমতা। ঝড়-বৃষ্টির দুর্যোগের মধ্যে যাঁরা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বজনহারাদের আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। পাশাপাশি যাঁদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে, তাঁদেরও পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত