রেমালের প্রভাবে বির্পযস্ত একাধিক ট্রেন পরিষেবা ৷ টানা বৃষ্টিতে ইতিমধ্যেই শিয়ালদা-হাসনাবাদ শাখায় বাতিল একাধিক ট্রেন পরিষেবা ৷ সেই তালিকায় যুক্ত হল আরও কিছু ট্রেন ৷ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে একাধিক ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে আমজনতা ৷
আরও পড়ুনঃ রেমালের দাপটে বিপর্যস্ত কোলকাতা, রাতভর বৃষ্টিতে হাঁটুজল শহরে



ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, বজবজ, হাসনাবাদ, মাঝেরহাট- হাসনাবাদ , বনগাঁ সহ একাধিক লাইনে ৪৬টি ট্রেন বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার রাতে ঘূর্ণিঝড়ের প্রভাবে একাধিক জায়গায় গাছ উপড়ে গিয়েছে। লাইনে জমেছে জল। বিদ্যুতের তার ছিড়ে গতকাল রাত থেকেই অন্ধকারে ডুবে নামখানা স্টেশন।



বাতিল হয়েছে মাঝেরহাট -হাসনাবাদ মাজেরহাট- বনগাঁ এবং মাঝেরহাট -ক্যানিং -এই সমস্ত লোকাল ট্রেনগুলি। আজকের জন্য আপাতত বাতিল করা হয়েছে এই সমস্ত লোকাল ট্রেন। এছারাও শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-গোবরডাঙ্গা, হাসনাবাদ-বিবাদি বাগ, নৈহাটি -কোমাগাটা মারো বজবজ স্টেশন, দমদম-ব্যারাকপুর, সোনারপুর জংশন-ক্যানিং, সোনারপুর-চম্পাহাটি, হাসনাবাদ-দমদম, মাঝেরহাট-হাসনাবাদ, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন ও দমদম জংশন-গোবরডাঙ্গা ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
রেমালের প্রভাবে বির্পযস্ত ট্রেন পরিষেবা, বাতিল একগুচ্ছ লোকাল

শুধু ট্রেন পরিষেবা নয়, ঘূর্ণিঝড় রেমালের কারণে রাস্তায় প্রায় যানবাহন শূন্য । কলকাতা-সহ সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকা জলমগ্ন ৷ ফলে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় ব্লক প্রশাসনের আধিকারিকেরা কাজ চালাচ্ছে।







