রেমালের দাপটে বিপর্যস্ত কোলকাতা, রাতভর বৃষ্টিতে হাঁটুজল শহরে

Kolkata: জলমগ্ন পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জের একাংশ। কলকাতা মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সামনেও জল জমে গিয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ঘূর্ণিঝড় রেমালের দাপটে কার্যত বিপর্যস্ত কলকাতা। জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা। একাধিক জায়গায় ভাঙল গাছ। কোথাও কোথাও ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি। যার ফলে রাস্তায় বেরিয়ে কার্যত নাজেহাল শহরবাসী। রাতভর বৃষ্টিতে শহরে জল যন্ত্রণা। জায়গায় জায়গায় জমে গিয়েছে জল। কোথাও গোড়ালি সমান জল, তো কোথাও আবার হাঁটু পার করেছে জমা জল।

আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে মেট্রো লাইনে জল, বন্ধ পরিষেবা

kolkata1

আজ, সোমবারও দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে দুর্যোগ  বাড়বে বই কমবে না! কলকাতার মধ্যে জমা জলে সবথেকে ভয়ঙ্কর অবস্থা ক্য়ামাক স্ট্রিটের। সেখানে হাঁটু সমান জল। কোথাও আবার বুক পর্যন্তও জল পৌঁছে যাচ্ছে। দক্ষিণ ও উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা জলের তলায়।

kolkata2

হাঁটু জল জমেছে আলিপুরে। জলমগ্ন পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জের একাংশ। কলকাতা মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সামনেও জল জমে গিয়েছে। তার ফলে ভোগান্তির শিকার রোগী ও রোগীর পরিবারের লোকজনেরা।

রেমালের দাপটে বিপর্যস্ত কোলকাতা, রাতভর বৃষ্টিতে হাঁটুজল শহরে

kolkata3

পুরসভা জানিয়েছে, সোমবার সপ্তাহের প্রথম দিন। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই চেষ্টাই করা হচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম রাতেই আশ্বস্ত করে বলেছেন, ‘‘আপাতত কোনও ক্রাইসিস নেই।’’ বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “কিছু কিছু জায়গায় ট্রান্সফরমার উড়ে গিয়েছে। পরিস্থতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঝড় থামলে জানতে পারব, কোথায় কী ক্ষয়-ক্ষতি হয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত