Sukanta Majumdar: ডেঙ্গিতে এগিয়ে বাংলা? মমতা প্রশাসনের ব্যর্থতা তুলে সরব সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সরব বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যর্থ রাজ্য সরকার। একই সঙ্গে সাধারণ মানুষের এই দুর্বিষহ অবস্থার জন্য তিনি রাজ্য প্রশাসনকেই দায়ী করেছেন।

আরও পড়ুনঃ তীব্র প্রতিবাদ জানিয়েও এথিক্স কমিটির ডাকে সায় মহুয়ার, তৃণমূল সাংসদকে সমর্থন ইয়েচুরির

সামাজিক মাধ্যমে সুকান্ত মজুমদার লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার ডেঙ্গুতে “এগিয়ে বাংলা”… মহালয়ায় দুর্গা মায়ের আবাহনের সময় থেকে বিজয়া দশমীর বিসর্জন অবধি ডেঙ্গু আক্রান্ত মানুষদের সংখ্যা প্রায় ৯০০০… এবার তৃণমূলের দয়ায় গত বছরের মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা (৬৭,২৭১) ছাপিয়ে গেছে ২৪সে অক্টোবর এর মধ্যেই (৭৬,৪৭৫)… সাধারণ মানুষের এই দুর্বিষহ অবস্থার জন্য একমাত্র দায়ী তৃণমূলের ব্যর্থ প্রশাসন..” 

ডেঙ্গিতে এগিয়ে বাংলা? মমতা প্রশাসনের ব্যর্থতা তুলে সরব সুকান্ত

প্রসঙ্গত, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গি অনেকটাই বেড়েছে। কলকাতা থেকে জেলা সর্বত্রই এক পরিসস্থিতি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এর জন্য বাংলার আবহাওয়াকে দায়ী করলেও প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব বিরোধীরা। এর আগেও ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে ‘ডেঙ্গি হাকিম’ উপাধি দিয়েছিলেন সুকান্ত মজুমদার।

ডেঙ্গিতে এগিয়ে বাংলা? মমতা প্রশাসনের ব্যর্থতা তুলে সরব সুকান্ত

ডেঙ্গিতে এগিয়ে বাংলা? মমতা প্রশাসনের ব্যর্থতা তুলে সরব সুকান্ত

ডেঙ্গিতে এগিয়ে বাংলা? মমতা প্রশাসনের ব্যর্থতা তুলে সরব সুকান্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত