Mohua Moitra: তীব্র প্রতিবাদ জানিয়েও এথিক্স কমিটির ডাকে সায় মহুয়ার, তৃণমূল সাংসদকে সমর্থন ইয়েচুরির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী ২রা নভেম্বর সকাল ১১টায় এথিক্স কমিটির সামনে হাজিরা দিতে চলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার একটি চিঠি দিয়ে তিনি কমিটিকে জানালেন সে কথা। তবে, সেই চিঠিতে ছিল তীব্র আক্রমণের সুরও। তবে, এথিক্স কমিটির সম্মান রক্ষার্থেই মহুয়া হাজিরা দেবার সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট।

আরও পড়ুনঃ কুরুচিকর মন্তব্যের জের, শুভেন্দুকে মানহানির নোটিস ধরালেন কাকলি

‘ঘুষ নিয়ে প্রশ্ন’ বিতর্কে লোকসভার এথিক্স কমিটির প্রথম তলবে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানিয়ে দিয়েছিলেন তিনি ৫ই নভেম্বরের আগে হাজিরা দিতে পারবেন না। এবার কিন্তু ফের একবার সাংসদকে তলব করে এথিক্স কমিটি। আর সেখানে বলা হয়, আগামী ২রা নভেম্বর সকাল ১১টায় মহুয়া মৈত্রকে সংসদের এথিক্স কমিটির ঘরে হাজিরা দিতে হবে।

তীব্র প্রতিবাদ জানিয়েও এথিক্স কমিটির ডাকে সায় মহুয়ার, তৃণমূল সাংসদকে সমর্থন ইয়েচুরির
তীব্র প্রতিবাদ জানিয়েও এথিক্স কমিটির ডাকে সায় মহুয়ার, তৃণমূল সাংসদকে সমর্থন ইয়েচুরির

মঙ্গলবার লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান সোনকরকে একটি চিঠি লিখেছেন মহুয়া মৈত্র। তিনি জানিয়েছেন, এথিক্স কমিটির সম্মানার্থে তিনি হাজিরা দেবেন। তবে, চিঠিতে ৯টি বিষয় উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি কমিটির সামনে তাঁর প্রাক্তন বান্ধব জয় দেহাদ্রাই এবং দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে প্রশ্ন করতে চান।

অন্যদিকে, মহুয়া মৈত্র অভিযোগ তুলেছেন, কেন্দ্রের তরফে বিরোধী দলের নেতানেত্রীদের ফোন হ্যাক করা হচ্ছে। নিজের এক্স হ্যান্ডলে মহুয়া লেখেন, জরুরি অবস্থার থেকেও খারাপ পরিস্থিতি! মহুয়ার পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই একই অভিযোগ তুলেছেন।

তীব্র প্রতিবাদ জানিয়েও এথিক্স কমিটির ডাকে সায় মহুয়ার, তৃণমূল সাংসদকে সমর্থন ইয়েচুরির

মহুয়াকে তলব করার পরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁদেরও বক্তব্য ছিল, আদানিকে নিয়ে প্রশ্ন করায় মহুয়ার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। মহুয়াকে সমর্থন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও।

তীব্র প্রতিবাদ জানিয়েও এথিক্স কমিটির ডাকে সায় মহুয়ার, তৃণমূল সাংসদকে সমর্থন ইয়েচুরির

মূল বিতর্কটি ঠিক কি? অভিযোগ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র লোকসভায় প্রশ্ন করার জন্য ‘ঘুষ’ নিয়েছেন। আর সেখানে নাম উঠে এসেছে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানির নাম। মহুয়া মৈত্র ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন, হীরানন্দানিকে তিনি সংসদের ওয়েবসাইটের ‘লগ-ইন আইডি’ দিয়েছিলেন। তবে তিনি এও বলেছেন, সংসদের নিয়ম অনুযায়ী কোথাও লেখা নেই যে ‘লগ-ইন আইডি’ অন্য কাউকে দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রেই তিনি এর আগে ‘লগ-ইন আইডি’ নিকট আত্মীয়দেরকে দিয়েছিলেন বলেও জানিয়েছেন।

তবে ‘ঘুষ’ নিয়ে প্রশ্নের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন মহুয়া মৈত্র। তাঁর দাবি, হীরানন্দানি গ্রুপের থেকে তিনি কোনও রকম আর্থিক সুবিধা নেন নি। তবে, কয়েকটি উপহার তিনি অবশ্যই পেয়েছেন। যার মধ্যে রয়েছে লিপস্টিক, একটি স্কার্ফ, আইশ্যাড এবং বেশ কিছু মেকআপ সামগ্রী।

তীব্র প্রতিবাদ জানিয়েও এথিক্স কমিটির ডাকে সায় মহুয়ার, তৃণমূল সাংসদকে সমর্থন ইয়েচুরির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন