নজরবন্দি ব্যুরো: রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে মানহানির নোটিস পাঠালেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হবার পরই শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন এই দুর্নীতিতে যুক্ত কাকলিও। সঙ্গে আরও বেশ কিছু কুরুচিকর মন্তব্যও করেন তিনি। সেই পরিপ্রেক্ষিতেই শুভেন্দুকে নোটিস দিয়েছেন বারাসাতের সাংসদ।
আরও পড়ুনঃ সিঙ্গুর রায় নিয়ে আইনি পথে হাঁটার ভাবনা মমতা সরকারের, কী হতে পারে পরবর্তী পদক্ষেপ?


জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হবার পর শুভেন্দু অধিকারী বলেন, “জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সাংসদ কাকলি ঘোষদস্তিদার জড়িত। কীভাবে ডাক্তারি পাশ করেছে আমি জানি না। বারাসাত এলাকায় একসঙ্গে একাধিক দুর্নীতি করেছে জ্যোতিপ্রিয় মল্লিক আর কাকলি ঘোষ দস্তিদার।”

শুভেন্দুর বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, “আমি এবং আমার পরিবারের সবাই খেটে খাওয়া মানুষ, আমরা কোনও অনৈতিকভাবে উপার্জন করি না। অন্যায়ের সঙ্গে আপস করি না। আমাদের নামে যেভাবে সংবাদমাধ্যমের সামনে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, তার জন্যই শুভেন্দু অধিকারীকে মানহানির আইনি নোটিস পাঠালাম।”



কুরুচিকর মন্তব্যের জের, শুভেন্দুকে মানহানির নোটিস ধরালেন কাকলি
অন্যদিকে, রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বালুকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। মুখোমুখি বসান হতে পারে জ্যোতিপ্রিয়ের আপ্তসহায়ক অমিত দে-কেও। সোমবার রাতে সিজিও কমপ্লেক্সে মাটিতে শুয়েই রাত্রিযাপন করেছেন বালু।








