কোন ভোগী নয়, ত্যাগী সৌমিত্র কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করুক BJP! সুজাতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোন ভোগী নয়, ত্যাগি সৌমিত্র কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করুক BJP! বললেন সুজাতা খাঁ। তিনি জানিয়েছেন দলবদল করে তিনি প্রান ভরে নিঃশ্বাস নিতে পারছেন। বিজেপি তাঁকে যোগ্য সম্মান দেয়নি। সৌমিত্র খাঁ জানিয়েছেন বিজেপি-র ব্যানার না থাকলে আমি জিততাম না। তবে সুজাতার লড়াই কে অস্বীকার করেন নি সৌমিত্র। এদিকে সুজাতার বক্তব্য, “আমি জানতাম স্বামী স্ত্রীর সম্পর্ক সর্গ থেকে তৈরি হয়ে আসে। সৌমিত্র আমাকে ডিভোর্স দেবে বলেছে, কিন্তু আমি বলছি সৌমিত্রের বিপদে সব থেকে আগে দৌড়ে যাব আমিই। রক্ত দিতে হলে আমিই দেব।”

আরও পড়ুনঃ মানুষের জন্য কাজ করতে গিয়ে বুঝিনি, ঘরের লক্ষ্মী চুরি করে নেবে তৃণমূল!

এরপরেই বিস্ফোরন ঘটান সুজাতা। শুভেন্দু-শিশির এবং দিব্যেন্দু কে ইঙ্গিত করে তিনি বলেন, স্বামী যদি দলবদলের কারনে স্ত্রীকে ডিভোর্স দিতে পারে তাহলে ছেলে কেন বাবা বা ভাই কে পরিত্যাগ করছে না। সুজাতার অভিযোগ, তিনি দলিত সম্প্রদায়ের মেয়ে বলেই তাঁর প্রতি এই অনাচার করছে সৌমিত্র। সুজাতার আশঙ্কা, “বিজেপি কে ভরসা দেওয়ার জন্যেই সৌমিত্র কে বৌকে পরিত্যাগের কথা বলতে হচ্ছে। কই আমার নেতা অভিষেক বন্দোপাধ্যায় বা নেত্রী মমতা বন্দোপাধ্যায় তো আমাকে বলেন নি সৌমিত্র কে ডিভোর্স দিয়ে প্রমান করতে হবে আমি তৃণমূলের প্রতি বিশ্বস্ত।

আরও পড়ুনঃ কোন ভোগী নয়, ত্যাগি সৌমিত্র কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করুক BJP! সুজাতা

কোন ভোগী নয়, ত্যাগি সৌমিত্র কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করুক BJP! সৌমিত্র খাঁ কে সুজাতার বার্তা, “তুমি ভাল থেক, তোমার ভাল হোক। ভগবান করুক তোমার কোন বিপদ না হয়। সেদিনও সুজাতা তোমার জন্যে রক্ত দিয়েছিল, আজও সুজাতা তোমার জন্যে রক্ত দিতে প্রস্তুত।” সৌমিত্রর উদ্দ্যেশ্যে মন্তব্য করে বিজেপিকে বার্তা দেন সুজাতা। সুজাতা বলেন, “সৌমিত্র যা লড়াই করেছে, আজ আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলে সৌমিত্র যা আত্মত্যাগ করেছে তাঁর বিনিময়ে আজই বিজেপি-র ঘোষণা করা উচিত সৌমিত্রই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, কোন ভোগী বা দুষ্কৃতি নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন