নজরবন্দি ব্যুরোঃ লক্ষ্য একুশের বিধানসভা ভোট! বিধানসভা ভোটের ঢোল বেজে গিয়েছে। সব রাজনৈতিক দল বিধানসভা ভোট কে পাখির চোখ করছে। পশ্চিমবঙ্গ দখল করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির।তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি দলের শীর্ষ নেতৃত্ব অমিত শাহ বেশ ভরসা রাখছেন তরুণ এই রাজনীতিবিদের উপর। শুভেন্দুও শনিবার মেদিনীপুর কলেজ মাঠের সভায় দলবদল করে অমিত শাহকে বড় দাদার আসনে বসিয়েছেন।
আরও পড়ুনঃ ডাবল ডিজিট ক্রশ করতে পারবে না বিজেপি, কেরিয়ার বাজি রেখে চ্যালেঞ্জ পিকে-র


বিজেপির সূত্র মারফত জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী এই বছরের ডিসেম্বর মাসের শেষেই জেলা সফর শুরু করতে পারেন।দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সারতে পারেন।প্রসঙ্গত উল্লেখ্য,একদা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী শাসকদলের হাফ-ডজন বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।বিজেপিতে যোগ দিয়েছেন বামেদের দুই ও এক কংগ্রেস বিধায়ক।
এর ফলে বিধানসভা ভোটের মুখে বেশ চনমনে হয়ে উঠেছেন বিজেপি।বিধানসভা ভোটের আগে এরাজ্যে দলের শক্তি-বৃদ্ধিতে বেশ খুশি মোদী-শাহরা। শুভেন্দুকে যেমন শাহ নিজের ছোট ভাইয়ের জায়গা দিয়েছেন, তেমনি শুভেন্দুও দল বদলে অমিত শাহকে বড় দাদার আসনে বসিয়েছেন।
লক্ষ্য একুশের বিধানসভা ভোট! গত শনিবার মেদিনীপুরের কলেজ মাঠের সভায় বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দু জানিয়েছিলেন, তিনি রবিবার থেকেই পুরোদমে কাজে নেমে পড়বেন। তাঁর কথামতো ইতিমধ্যেই দলের রাজ্য নেতৃত্বের বেশ কয়েকজনের সঙ্গে বৈঠক সেরেছেন।









